May 25, 2013, 12:11 pm (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** দেশে নৈরাজ্য সৃষ্টি ও যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য বিএনপি হরতাল ডেকেছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী **   |   বাসস রাষ্ট্রপতি : ** সাম্য ও মানবতার কবি নজরুল বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র : রাষ্ট্রপতি **   |    অথর্নীতি : ** শিগগিরই তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ কাজ শুরু হবে ** সকল প্রবাসীর টাকা বৈধ পথে এলে গতবছর রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াতো ২৮০০ কোটি ডলার **   |    জাতীয় সংবাদ : ** রাজপথে হুমকি-ধামকি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যাবে না : তথ্যমন্ত্রী **আউট সোর্সিং তরুণ-তরুণীদের জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : মেয়র আইভী **   |   বাসস প্রধানমন্ত্রী : ** প্রধানমন্ত্রীর সঙ্গে কিশোরগঞ্জ আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় কাল **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ড্রোন হামলা আত্মরক্ষার ‘ন্যায্য যুদ্ধ’: ওবামা ** যুক্তরাষ্ট্রে সেতু ধস : গাড়ি ও যাত্রী নদীতে ** ভারত শাসিত কাশ্মিরে জঙ্গি হামলায় ৩ সৈন্য নিহত **   |    জাতীয় সংবাদ : ** বিএনপি কথার সাথে কাজের মিল নেই : নাসিম ** তারেক রহমানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইন প্রতিমন্ত্রী ** রংপুরে ৪ লেন সম্প্রসারণ কাজ সেপ্টেম্বরে শেষ হবে : যোগাযোগমন্ত্রী **   |    আন্তর্জাতিক সংবাদ : ** কঙ্গোতে জাতিসংঘ সৈন্য এক বা দুই মাস থাকবে : বান ** রাশিয়ার দূর প্রাচ্যে ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার **    |   খেলাধুলার সংবাদ : ** শিরোপাই লক্ষ্য বায়ার্ন ও ডর্টমুন্ডের : কাল মুখোমুখি হচ্ছে জার্মানীর দুই ফুটবল পরাশক্তি ** চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানী আম্পায়ার আসাদ রউফকে বাদ দিলো আইসিসি ** ‘হাফ-ফিট’ মেসিকে দলে রাখলেন আর্জেন্টিনার কোচ **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
ভারতের সেনা প্রধানকে ঘুষ দেয়ার প্রস্তাবের অভিযোগ তদন্তের নির্দেশ
 
নয়াদিল্লী, ২৬ মার্চ (বাসস/এএফপি) : ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি দেশটির সেনা প্রধানকে ঘুষ দেয়ার প্রস্তাবের অভিযোগ তদন্ত করতে আজ সোমবার ফেডারেল তদন্তকারীদের নির্দেশ দিয়েছেন।
সামরিক সরঞ্জাম ক্রয় আদেশের জন্য একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেনা প্রধানকে ২৮ লাখ মার্কিন ডলার ঘুষ দেয়ার প্রস্তাবের অভিযোগ করা হয়েছে।
সেনা বাহিনী প্রধান জেনারেল ভি কে সিং একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন। তার এই অভিযোগের পর সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতির কেলেংকারীর ঘটনায় সরকারকে নতুন করে বিব্রতকর অবস্থার মুখে পড়তে হলো। সরকার ইতোমধ্যেই দুর্নীতি কেলেংকারীর ঘটনায় চাপের মধ্যে রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টনি এই অভিযোগটিকে মারাত্মক বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
আজ সোমবার প্রকাশিত দ্য হিন্দু পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বলা হয়, অজ্ঞাত একটি সামরিক সরঞ্জাম সরবরাহকারী ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে একজন লবিস্ট ৬শ’ নিম্নমানের গাড়ি ক্রয় আদেশ অনুমোদনের জন্য আর্থিক সুবিধা দেয়ার প্রস্তাব করে। সেনা প্রধান সিং বলেন, এক ব্যক্তি তার কাছে এসে বলেন, ক্রয় আদেশটি অনুমোদন করে দেয়া হলে তাকে ১৪ কোটি রুপি ঘুষ দেয়া হবে।
কবে সেনা প্রধানকে ঘুষ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। কোন কোন মিডিয়ার খবরে বলা হয়, এটি দু’বছর আগের ঘটনা।
সেনা প্রধান সিং বলেন, এ ধরনের প্রস্তাবে তিনি দুঃখ পেয়েছিলেন। সিং সে সময় এ ঘটনা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছিলেন। কিন্তু মন্ত্রী সে সময়ে এ ঘটনার তদন্তের নির্দেশ না দেয়ায় প্রশ্ন উত্থাপিত হয়েছে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড