May 22, 2013, 5:32 am (BST)

সংবাদ শিরোনাম

বাসস রাষ্ট্রপতি : ** বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক চমৎকার : ড্যান মজীনা ** প্রকৌশল শিক্ষার্থীদের আসন বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির **   |    জাতীয় সংবাদ : ** চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ** প্রধান বিরোধী দল যুদ্ধাপরাধীদের রক্ষায় ও সরকারের সাফল্যকে ম্লান করতে দেশে সহিংসতা চালাচ্ছে : ইনু ** বাংলাদেশ অনেক ক্ষেত্রে প্রসংশনীয় আগ্রগতি অর্জন করেছে : জোহান্স ঝাট **   |   বাসস প্রধানমন্ত্রী : ** প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ** যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে প্রাণ ও সম্পদহানিতে প্রধানমন্ত্রীর শোক **   |    অথর্নীতি : ** সরকারের ব্যাংক ঋণ কমছে **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ইন্দোনেশিয়ায় খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ২১ ** গোলান মালভূমিতে ইসরাইলি সৈন্যরা সিরিয়ার পাল্টা হামলার শিকার ** যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে ৯১ জন নিহত ** শি-ওবামা বৈঠক আগামী জুনে ** ** এভারেস্টে বাংলাদেশীসহ দুই পর্বতারোহীর মৃত্যু **   |   খেলাধুলার সংবাদ : ** আইপিএল থেকে নাম প্রত্যাহার করলো পুনে ওয়ারিয়র্স ** প্রিমিয়ার লীগের বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন ফার্গুসন ** স্পট ফিক্সিংয়ে অভিযোগে গ্রেফতারকৃত ভারতের তিন বোলারকে আদালতে উপস্থাপন **   |    বিভাগীয় সংবাদ : ** নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রীসহ নিহত ৩ ॥ সড়ক অবরোধ, ভাঙচুর ** হেফাজতের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৯ **    |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ না করার দৃঢ় অঙ্গীকার
 
তেহরান, ২ এপ্রিল (বাসস/এএফপি) : ইরান জানিয়েছে অবরোধ আরোপ করা হলেও তারা পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরে দাঁড়াবে না। বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ আগে পরমাণু অস্ত্র প্রশ্নে ইরান আজ এ কথা জানায় ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রী আলী আকবর সালেহি সোমবার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আইআরএনএ’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অবরোধ আরোপ করা হলে আমাদের কিছুটা সমস্যা হতে পারে। তবে আমাদের পথ চলা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমরা কোন শত্র“কেই খাটো করে দেখছি না। আমরা কোন আশংকাই উড়িয়ে দিচ্ছি না। আমাদের সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট, সেনাবাহিনী, গার্ড ও মিলিশিয়া সর্বদাই সতর্ক রয়েছে।’ তিনি আরো বলেন, ইসলামিক ইরানের অর্জন রক্ষা করতে জাতি সর্বদাই প্রস্তুত।
আগামী ১৩ ও ১৪ এপ্রিল ইস্তাম্বুলে ইরান ও বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে বৈঠক অনুষ্ঠানের ঘোষণা দেয়ার পর তেহরান এ প্রতিক্রিয়া জানায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার এ বৈঠকের জানান ।
হিলারি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উভয়েই বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা অবসানে কূটনৈতিক প্রচেষ্টার দ্বার বন্ধ হয়ে যাচ্ছে।
হিলারি ক্লিনটন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বলেন, আমাদের নীতি হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা, সন্তোষ প্রকাশ নয়।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ও অবরোধ আরোপ ব্যর্থ হলে তেহরানের পারমাণবিক স্থাপনার ওপর সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড