May 19, 2013, 12:12 pm (BST)

সংবাদ শিরোনাম

খেলাধুলার সংবাদ : ** টিম ম্যানেজমেন্ট ও দলের খেলোয়াড়রা আফ্রিদির অবসর চায় **   |    বিভাগীয় সংবাদ : ** লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা **   |    জাতীয় সংবাদ : ** ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই : নাহিম রাজ্জাক এমপি ** ৫ দিন পর লক্ষ্মীপুর-ভোলা রুটে নৌ-চলাচল শুরু **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
ইয়েমেনে সেনা অভিযানে ৩৮ আল-কায়েদা সদস্য নিহত
 
এডেন, ৩ এপ্রিল (বাসস/এএফপি) : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল-কায়েদার একটি গোপন আস্তানায় গত দু’দিনে সরকারি সৈন্যদের বিমান হামলা ও কামানের গোলাবর্ষণে সন্দেহভাজন ৩৮ জন আল-কায়েদা সদস্য নিহত হয়েছে। একজন সরকারি মুখপাত্র মঙ্গলবার এখবর জানান।
আল-কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জারের কাছ থেকে এই সরকারি মুখপাত্র বলেন, গত ৪৮ ঘন্টায় সরকারি সৈন্যরা হুরুর শহরে আল-কায়েদার সদস্যদের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ ও বিমান হামলা চালিয়েছে।
লাহিজ ও এবিয়ান প্রদেশের মধ্যবর্তী হুরুর শহরে আল-কায়েদা সদস্যদের শক্ত নেটওয়ার্ক রয়েছে।
এক সেনা কর্মকর্তা এএফপিকে বলেন, মার্কিন সেনা সমর্থনে ইয়েমেনের সৈন্যরা এই অভিযান চালায়।
এবিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইয়েমেনের বিমান বাহিনীর অভিযান চালানোর পর লাহিজে মোল্লাহ থেকে আল-কায়েদা জঙ্গিরা পিছু হটে গেছে। শনিবার তারা এখানে একটি সেনা ফাঁড়ি দখল করেছিল। শনিবারের সংঘর্ষে কমপক্ষে ২৮ জন সৈন্য ও ১২ জন জঙ্গি নিহত হয়। আল-কায়েদার সদস্যরা লাহিজে কয়েকটি সামরিক ফাঁড়ি দখল করে নেয়ার চেষ্টা করলে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড