May 21, 2013, 2:01 pm (BST)

সংবাদ শিরোনাম

বাসস প্রধানমন্ত্রী : ** প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন **   |    অথর্নীতি : ** সিলেটে চা শিল্পের অপার সম্ভাবনা অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে **   |    আন্তর্জাতিক সংবাদ : ** রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প ** ইন্দোনেশিয়ায় খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ২১ ** গোলান মালভূমিতে ইসরাইলি সৈন্যরা সিরিয়ার পাল্টা হামলার শিকার **   |   খেলাধুলার সংবাদ : ** আমাদের বোলিং এ্যাটাক ইংলিশ কন্ডিশনের উপযোগী ** প্রিমিয়ার লীগের বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন ফার্গুসন ** স্পট ফিক্সিংয়ে অভিযোগে গ্রেফতারকৃত ভারতের তিন বোলারকে আদালতে উপস্থাপন **   |    জাতীয় সংবাদ : ** বেনাপোলের পুটখালী ইউনিয়নে ১৩ জুন উপ-নির্বাচন **   |    বিভাগীয় সংবাদ : ** বেনাপোলের পুটখালী সীমান্তে আটক ১৬ ** গোপালগঞ্জে ‘উচ্ছে গ্রাম’ সিলনায় উচ্ছে চাষে স্বাবলম্বী ৪০০ পরিবার **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
অস্ত্রবিরতি পরিকল্পনা মেনে চলার অঙ্গীকার সিরিয়ার, পশ্চিমাদের সংশয়
 
দামেস্ক, ১২ এপ্রিল (বাসস/এএফপি) : সিরিয়া বৃহস্পতিবার থেকে সব ধরনের সামরিক অভিযান বন্ধে জাতিসংঘের পরিকল্পনা বাস্তবায়ন ও গত ১৩ মাস ধরে চলা রক্তপাত বন্ধের অঙ্গীকার করেছে। তবে পশ্চিমা ক্ষমতাধর দেশগুলো এ ব্যাপারে সংশয় প্রকাশ করেছে এবং তারা দামেস্কের ওপর চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
সিরিয়ায় নিয়মিত সহিংসতার খবরের মধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব ও বিশেষ শান্তি দূত কফি আনান বলেন, তিনি সিরিয়ার কাছ থেকে বৃহস্পতিবার সকাল ৬টায় সারাদেশে সব ধরনের সামরিক অভিযান বন্ধের অঙ্গীকারনামা পেয়েছেন। তবে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কোন ধরনের হামলা চালালে তার সমুচিত জবাব দেয়ার অধিকারের কথাও এতে উল্লেখ করা হয়েছে। অতীতেও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারবিরোধী বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে। এদিকে সকাল ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল।
অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মানীর চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সিরিয়ার ওপর আরো কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘কফি আনানের মধ্যস্থতায় প্রণীত চুক্তির প্রতি বুড়ো আঙুল দেখিয়ে আসাদ সরকার তার নিজ দেশের জনগণের ওপর যে বর্বরতা অব্যাহত রেখেছে উভয় নেতা তাতে উদ্বেগ প্রকাশ করেছেন।’
জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১১ সালের মার্চে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সরকারি বাহিনীর অভিযানে এ পর্যন্ত দেশটিতে ৯ সহস্রাধিক লোক নিহত হয়েছে। জাতিসংঘ ও মার্কিন কর্মকর্তারা আসাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছেন।
জাতিসংঘে মার্কিন দূত সুসান রাইস বলেন, আসাদ সরকার গত ১ এপ্রিলও আনানের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। তবে বাস্তবে সহিংসতা আরো বাড়ানো হয়েছে।
বিশ্বের শিল্পোন্নত আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া ও অন্যান্য বৈশ্বিক সংকট নিয়ে ওয়াশিংটনে বৈঠক করেছেন। আসাদ সরকার সত্যিই অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়ন করছে কিনা তা খতিয়ে দেখতে পর্যবেক্ষক প্রেরণে ব্রিটেন ও ফ্রান্সের চাপ রয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপ্পে সিরিয়ার একটি পর্যবেক্ষক বাহিনী পাঠাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোন ধরনের হস্তক্ষেপ ছাড়াই সবখানে এ বাহিনীর প্রবেশের সুযোগ থাকতে হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ হুঁশিয়ার করে বলেছেন, আসাদ সরকার অস্ত্রবিরতি চুক্তি কার্যকর না করলে তার দেশ সিরিয়ার বিরোধীদেরকে সহায়তা আরো বৃদ্ধি এবং সরকারের ওপর নিষেধাজ্ঞা আরো জোরদার করবে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড