May 19, 2013, 9:20 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ : শওকত আলী **   |    জাতীয় সংবাদ : ** হেফাজত নামধারীরা জঙ্গিবাদ উত্থানের চেষ্টা চালাচ্ছে : হাসানুল হক ইনু ** জিসি দেব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন : ঢাবি উপাচার্য **   |    জাতীয় সংবাদ : ** আগামীকাল ১৪ দলের গণসমাবেশ ** সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ** বিরোধী জোট ১৫ আগস্টের পুনরাবৃত্তির ষড়যন্ত্র করছে : মোহাম্মদ নাসিম **   |   বাসস প্রধানমন্ত্রী : ** কেবলমাত্র সদস্যপদ রক্ষায় সংসদে যোগ দেবেন না : খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী ** প্রধানমন্ত্রী কাল থাইল্যান্ড যাচ্ছেন **   |   খেলাধুলার সংবাদ : ** এ্যাথলেটিক্স ক্যাম্পের জন্য ১৭জন এ্যাথলেট মনোনীত ** রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে কোপ ডেল রে শিরোপা জিতলো এ্যাথলেটিকো মাদ্রিদ **   |    জাতীয় সংবাদ : ** বিরোধী দল পরীক্ষার মাঝে হরতাল দিয়ে পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে : শিক্ষামন্ত্রী নাহিদ ** সাম্প্রদায়িক শক্তি দেশের ইতিহাস ও ঐতিহ্যের শত্রু : ইনু **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মনমোহন ** কায়রোতে মুরসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ, সংঘর্ষ **   |    বিভাগীয় সংবাদ : ** কেসিসি’র নির্বাচনে ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ : কেএমপি ** কাপ্তাইয়ে একাধিক ঝুঁকিপূর্ণ ভবন, বিএফআইডিসির আবাসিক ভবন ধসের আশংকা ** বাজেটে রংপুর বিভাগের বিশেষ বরাদ্দ দাবি **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
দক্ষিণ কোরিয়ায় টাইফুন সানবার ছোবল
 
সিউল, ১৭ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : দক্ষিণ কোরিয়ায় সোমবার টাইফুন সানবা আঘাত হেনেছে। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার (৯৭ মাইল)। এর প্রভাবে দেশজুড়ে প্রবল বর্ষণ শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে বিমান ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।
দুই মাসের মধ্যে কোরীয় উপদ্বীপে এই নিয়ে তিনটি বড় ধরনের টাইফুন আঘাত হানলো। এর প্রভাবে দক্ষিণাঞ্চলীয় ইয়েওসু বন্দরে দুপুরের কিছু আগে বৃষ্টিপাত হয়েছে।
রোববার রাতে ঘন্টায় প্রায় ৩৫ কিলোমিটার বেগে দক্ষিণ কোরীয় দ্বীপ জেজুতে টাইফুন আঘাত হানে। এতে দ্বীপটির প্রায় ১০ হাজার বাড়িঘরে বিদ্যুৎ এবং সড়ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতের কোন খবর পাওয়া যায়নি।
সিউলের কর্তৃপক্ষ জেজু ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় রবি থেকে সোমবার রাত পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার (১২ ইঞ্চি) বৃষ্টিপাত হতে পারে বলে হুঁশিয়ার করেছে।
তারা আরো জানায়, দক্ষিণাঞ্চলীয় এলাকায়ও ঝড়ের বেশ কয়েকটি সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বিকেলে দেশের অন্যান্য অংশে এই সংকেত জারি করার সম্ভাবনা রয়েছে।
টাইফুনটি উপদ্বীপের মধ্য দিয়ে উত্তরপূর্বে অগ্রসর হয়ে উত্তর কোরীয় বন্দর চংজিনের ওপর দিয়ে সমুদ্রে ফিরে যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই হাজার জাহাজ ঝড়ের গতিপথ থেকে সরিয়ে নেয়া হয়েছে উল্লেখ করে পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর অধিকাংশই অভ্যন্তরীণ। এছাড়াও সবগুলো ফেরি চলাচল বাতিল করা হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ১ হাজার ১০০ বাসিন্দা আশ্রয় শিবিরগুলোতে অবস্থান করছে। অন্যান্য এলাকায় আরো ১২ হাজার লোককে নিরাপদ স্থানে চলে যাবার পরামর্শ দেয়া হয়েছে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড