আসুনসিয়ন, ২০ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : দক্ষিণ আমেরিকার মধ্যাঞ্চলে বুধবার শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এসময় ঘণ্টায় বাতাসের একটানা গতিবেগ ছিল ১৪০ কিলোমিটার (৮৭মাইল)। এতে প্যারাগুয়েতে পাঁচজন, উরুগুয়েতে দু’জন ও বলিভিয়ায় দু’জনের প্রাণহানি ঘটে।
র্
ঝড়ের আঘাতে প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের উপকন্ঠে রক আলোনসো এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে।
র্
ঝড়ে পুলিশের ডর্মিটরির ছাদ ধসে পড়ায় তাদের চার সদস্য নিহত ও ১৫ জন আহত হয়েছে। এছাড়া একটি শপিং সেন্টারের পানির ট্যাংক পড়ে ১৬ বছরের এক বালক প্রাণ হারায়।
ঝড়ের ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
জাতীয় জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র আলদো সালদিভার জানায়, ঝড়ের আঘাতে পাঁচ হাজার ঘর-বাড়ি ভেঙ্গে পড়ে এবং এ সংক্রান্ত বিভিন্ন ঘটনায় ৮০ জনেরও বেশী লোক আহত হয়েছে।
এদিকে দমকল বাহিনীর কর্মীরা জানান, বলিভিয়ার সান্তাক্রজে বন্ধ ছিল। এছাড়া কমপক্ষে ৪৬২ জন তাদের ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে।
উরুগুয়ের জাতীয় জরুরী কমিটির প্রধান দিয়াগো কানাপা জানান, ঝড় ও বন্যার ঘটনায় প্রায় ১ লাখ ৪০ হাজার গ্রাহক বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। |