Jun 20, 2013, 1:41 pm (BST)

সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক সংবাদ : ** সোমালিয়ায় ‘জঘন্য’ হামলা সত্ত্বেও জাতিসংঘ মিশন বন্ধ হবে না : বান ** পাকিস্তানে জঙ্গি হামলায় ৬ সৈন্য নিহত **   |   খেলাধুলার সংবাদ : ** টম মুডিকে পাকিস্তান দলের কোচ চান শোয়েব আখতার ** সিপিএল থেকে নাম প্রত্যাহার চন্দরপলের **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
স্নাতক ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারবে না : শিক্ষা প্রতিমন্ত্রী
 
বাগেরহাট, ১২ এপ্রিল (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন বলেছেন, আগামীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিগ্রী পাশের নিচে কোন শিক্ষক নিয়োগ দেয়া হবে না।
বুধবার সকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন : শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ কল্পে প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে এ সভায় আরো বক্তৃতা করেন বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, সদর আসনের এমপি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার হাবিবুর নাহার, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক গোলাম মোস্তফা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভিন জাহান।
প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর সারা দেশে ৮৬টি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য মিডডে মিল প্রদান করতে সরকারের ব্যয় হয়েছে ২ হাজার কোটি টাকা। আগামীতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু করতে সরকারের ব্যয় হবে ৬ হাজার কোটি টাকা।
তিনি বলেন, সারাদেশে মিডডে মিল চালু হলে প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।
এছাড়া ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার এবং ৫০ হাজার ডিজিটাল ব্ল¬াকবোর্ড প্রদান করা হবে। এ লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ দশমিক ৪৭ ভাগ শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করা গেছে এবং বর্তমানে ৭৮ লাখ শিক্ষার্থীকে উপবিত্তির আওতায় আনা হয়েছে। যা বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে বিরাট সাফল্য।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড