May 25, 2013, 8:19 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** দেশে নৈরাজ্য সৃষ্টি ও যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য বিএনপি হরতাল ডেকেছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী **   |   বাসস রাষ্ট্রপতি : ** সাম্য ও মানবতার কবি নজরুল বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র : রাষ্ট্রপতি **   |    অথর্নীতি : ** শিগগিরই তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ কাজ শুরু হবে ** সকল প্রবাসীর টাকা বৈধ পথে এলে গতবছর রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াতো ২৮০০ কোটি ডলার **   |    জাতীয় সংবাদ : ** রাজপথে হুমকি-ধামকি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যাবে না : তথ্যমন্ত্রী **আউট সোর্সিং তরুণ-তরুণীদের জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : মেয়র আইভী **   |   বাসস প্রধানমন্ত্রী : ** প্রধানমন্ত্রীর সঙ্গে কিশোরগঞ্জ আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় কাল **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ড্রোন হামলা আত্মরক্ষার ‘ন্যায্য যুদ্ধ’: ওবামা ** যুক্তরাষ্ট্রে সেতু ধস : গাড়ি ও যাত্রী নদীতে ** ভারত শাসিত কাশ্মিরে জঙ্গি হামলায় ৩ সৈন্য নিহত **   |    জাতীয় সংবাদ : ** বিএনপি কথার সাথে কাজের মিল নেই : নাসিম ** তারেক রহমানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইন প্রতিমন্ত্রী ** রংপুরে ৪ লেন সম্প্রসারণ কাজ সেপ্টেম্বরে শেষ হবে : যোগাযোগমন্ত্রী **   |    আন্তর্জাতিক সংবাদ : ** কঙ্গোতে জাতিসংঘ সৈন্য এক বা দুই মাস থাকবে : বান ** রাশিয়ার দূর প্রাচ্যে ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার **    |   খেলাধুলার সংবাদ : ** শিরোপাই লক্ষ্য বায়ার্ন ও ডর্টমুন্ডের : কাল মুখোমুখি হচ্ছে জার্মানীর দুই ফুটবল পরাশক্তি ** চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানী আম্পায়ার আসাদ রউফকে বাদ দিলো আইসিসি ** ‘হাফ-ফিট’ মেসিকে দলে রাখলেন আর্জেন্টিনার কোচ **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
বৈসাবি উৎসবে মুখর পার্বত্যাঞ্চল
 
রাঙ্গামাটি, ১২ এপ্রিল (বাসস) : চৈত্র সংক্রান্তিতে পাহাড়ীদের বৈসাবিকে ঘিরে পার্বত্যাঞ্চল এখন উৎসব মুখর। পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবে মেতে উঠেছে। পাড়ায় পাড়ায় চলছে নানা আয়োজন।
চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসুক, উৎসবের আদ্যাক্ষর নিয়ে এই উৎসবের সমন্বিত নাম বৈসাবি। চৈত্র সংক্রান্তির শেষ দুইদিন ও বাংলা নবর্ষের প্রথম দিনকে ঘিরে উপজাতীয়দের এই বৈসাবি উৎসব। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা ফুল দিয়ে ঘর সাজায়। ত্রিপুরারা বয়স্কদের স্নান করিয়ে তাদের বস্ত্র দান করে আশির্বাদ কামনা করে। এছাড়া চলে নাচ-গানসহ ঐতিহ্যবাহী খেলাধূলা।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে ফুল ভাসানোর মধ্যে দিয়ে সূচনা করা হয় বৈসাবি উৎসবের। সামাজিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী পোশাকে উপজাতীয় মেয়েরা গঙ্গাদেবীর উদ্দেশ্যে নদীর জলে ফুল ভাসায়।
রাঙ্গামাটির রাজবন বিহার উত্তর ঘাট ও গর্জনতলীতে চাকমা ও ত্রিপুরারা তিন দিনব্যাপী উৎসবের সূচনা করে বৃহস্পতিবার। চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় সকালে এ উৎসবের সূচনা করেন।
ফুল বিজুর দিনে বয়োজেষ্ঠ্যদের স্নান ও বস্ত্র দান করা হয়। ত্রিপুরাদের ঐতিহ্যবাহী নৃত্য গড়াইয়া ও কাথারাক (বোতল) নৃত্য করে চলে পিঠা উৎসব।
বৈসাবী উৎসবের আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনে চাক্মা ও ত্রিপুরাদের মধ্যে ঘরে ঘরে ঐতিহ্যবাহী পাঁচন রান্না হবে এবং অতিথিদের মাঝে এ পাচনসহ নানা উপাদেয় খাবার দিয়ে আপ্যায়ন করা হবে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড