May 23, 2013, 2:55 pm (BST)

সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক সংবাদ : ** আশি বছর বয়সে রেকর্ড গড়েছেন জাপানি পর্বতারোহী ইউইচিরো মিউরা ** রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে ওবামার বৈঠক ** ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পেলেন মার্কিন লেখিকা লিডিয়া ডেভিস ** পাকিস্তানে রিক্সা বোমায় ১২ জন নিহত **   |    বিভাগীয় সংবাদ : ** ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাব ও অতিবৃষ্টিতে শরীয়তপুরে ফসলের ব্যাপক ক্ষতি ** নড়াইলে বজ্রপাতে এক জনের মৃত্যু **   |   খেলাধুলার সংবাদ : ** বিপিএল খেলতে ঢাকায় এসেছিলেন যাদব ** বাজির প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন শ্রীশান্ত **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
রংপুরে বালাইনাশক নিরাপত্তার ওপর কর্মশালা অনুষ্ঠিত
 
রংপুর, ১৫ সেপ্টেম্বর (বাসস) : নগরীর একটি হোটেলে শুক্রবার দিনব্যাপী বালাইনাশক-এর নিরাপত্তা ও বিচক্ষণ ব্যবহার পদ্ধতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি-মার্ক বাংলাদেশের প্রতিনিধি এনামূল কবির হোসেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের মাস্টার প্রশিক্ষক ফরহাদ হোসেন, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন- রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল¬াবা, ট্রেনার জয়নাল আবেদীন, ট্রেনার হাজ্জাজ আহমেদ ।
কর্মশালায় জেলার ৪০টি প্রতিষ্ঠানের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ফসলের রোগবালাই সর্ম্পকে বিভিন্ন দিক তুলে ধরে কর্মশালায় বালাইনাশকের নিরাপত্তা ও বিচক্ষণ ব্যবহার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড