May 19, 2013, 7:52 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ : শওকত আলী **   |    জাতীয় সংবাদ : ** হেফাজত নামধারীরা জঙ্গিবাদ উত্থানের চেষ্টা চালাচ্ছে : হাসানুল হক ইনু ** জিসি দেব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন : ঢাবি উপাচার্য **   |    জাতীয় সংবাদ : ** আগামীকাল ১৪ দলের গণসমাবেশ ** সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ** বিরোধী জোট ১৫ আগস্টের পুনরাবৃত্তির ষড়যন্ত্র করছে : মোহাম্মদ নাসিম **   |   বাসস প্রধানমন্ত্রী : ** কেবলমাত্র সদস্যপদ রক্ষায় সংসদে যোগ দেবেন না : খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী ** প্রধানমন্ত্রী কাল থাইল্যান্ড যাচ্ছেন **   |   খেলাধুলার সংবাদ : ** এ্যাথলেটিক্স ক্যাম্পের জন্য ১৭জন এ্যাথলেট মনোনীত ** রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে কোপ ডেল রে শিরোপা জিতলো এ্যাথলেটিকো মাদ্রিদ **   |    জাতীয় সংবাদ : ** বিরোধী দল পরীক্ষার মাঝে হরতাল দিয়ে পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে : শিক্ষামন্ত্রী নাহিদ ** সাম্প্রদায়িক শক্তি দেশের ইতিহাস ও ঐতিহ্যের শত্রু : ইনু **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মনমোহন ** কায়রোতে মুরসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ, সংঘর্ষ **   |    বিভাগীয় সংবাদ : ** কেসিসি’র নির্বাচনে ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ : কেএমপি ** কাপ্তাইয়ে একাধিক ঝুঁকিপূর্ণ ভবন, বিএফআইডিসির আবাসিক ভবন ধসের আশংকা ** বাজেটে রংপুর বিভাগের বিশেষ বরাদ্দ দাবি **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
নতুন পোশাক পেয়ে খুশি শিশু পরিবারের সদস্যরা
 
কুড়িগ্রাম, ১৭ সেপ্টেম্বর (বাসস) : ‘নতুন পোশাক কেউ দিলে বাবার কথা মনে পড়ে। বাবা বেঁচে থাকলে কত জামা কাপড় কিনে দিতো। কত আদর করতো। বাবা বেঁচে নেই। শিশু পরিবারের বড় ভাইয়ারা আমাদের বাবার মতো দেখাশোনা করেন’।
নতুন পোশাক পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন কুড়িগ্রাম শিশু পরিবারের সদস্য শাহপরাণ ইসলাম। ৮ বছর ধরে এই শিশু পরিবারে আশ্রিত আছে সে। তার মতো ৭৭ জন পিতৃ-মাতৃহীন দরিদ্র অনাথ শিশু সোমবার নতুন পোশাক পেয়ে অভিভুত হয়। তাদের চোখে মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। প্রত্যেক শিশুকে দেয়া হয় শার্ট-প্যান্ট, জুতা ও মোজা।
কুড়িগ্রাম আসনের সংসদ সদস্য মো. জাফর আলী ব্যক্তিগত উদ্যোগে শিশুদের নতুন পোশাক দেন। এ সময় জেলা তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাব সভাপতি শফিখান উপস্থিত ছিলেন।
শিশু পরিবার সূত্রে জানা যায়, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর উদ্যোগে ‘কেয়ার প্রটেক্ট সেল্টার’ নামে শিশু পরিবারটির যাত্রা শুরু হয়। পরে ’৮৬ সালে নামকরণ করা হয় সরকারি শিশু সদন। আর ১৯৯৩ সালে ৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত শিশু পরিবারটির নামকরণ করা হয় কুড়িগ্রাম সরকারি শিশু পরিবার। এখানে পিতৃহীন অথবা পিতৃ-মাতৃহীন ১০০ অনাথ শিশুর আশ্রয়ের ব্যবস্থা আছে। বর্তমানে আশ্রিত আছে ৭৭ জন। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যস্ত লেখাপড়ার ব্যবস্থা আছে।
শিশুদের স্বাবলম্বী ও শিক্ষিত করে গড়ে তুলতে শিশুরা এরপর বিভিন্ন স্কুল ও কলেজে পড়তে চাইলে তাদের লেখাপড়ার ব্যয়ভার বহন করা হয় সরকারিভাবে।
শিশু পরিবারের সদস্য রিজু, হাফিজুর, রায়হানের বাবা নেই। শিশু পরিবারেই দরিদ্র ঘরের এসব শিশুর বাস। অভাবের কারণে মা তাদের স্বাদ আহলাদ পূরণ করতে পারেননা। তাই নতুন জামা পেয়ে তারা খুব খুশি বলে জানায়। শিশু পরিবারের বড় ভাইয়া আবু তালেব জানান, অনাথ শিশুরা খেলাধুলা, গান বাজনা করতে পছন্দ করে। সরকারি শিশু পরিবারের উপ তত্বাবধায়ক হাবিবুর রহমান জানান, এমপি জাফর আলী শিশুদের নতুন পোশাক দেয়া পাশাপাশি শিশু পরিবারের জন্য একটি ফ্রিজ ও একটি কম্পিউটার দিয়েছেন।
এমপি জাফর আলী বলেন, প্রতি বছর এখানকার অনাথ শিশুদের নতুন পোশাক দেয়া হবে।
তিনি সমাজের বিত্তশালীদের এ ব্যাপারে সহায়তা করার আহবান জানান।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড