Jun 19, 2013, 1:14 pm (BST)

সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক সংবাদ : ** পরমাণু অস্ত্র হ্রাসের প্রস্তাব দেবেন ওবামা ** ভারতে বন্যায় ১শ’ ২০ জনের প্রাণহানি **   |   খেলাধুলার সংবাদ : **ক্ষুদে ক্রিকেটারদের জন্য একাডেমিগুলোতে ভাল কোচ দরকার : লক্ষণ **নতুন ব্যাটিং কোচ খুঁজতে হবে পিসিবিকে **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩ : আহত ৯
 
চাঁপাইনবাবগঞ্জ, ২০সেপ্টেম্বর,২০১২ (বাসস) : জেলার মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলে ঘটনাস্থলেই নিহত এবং ৯ জন আহত হয়েছে।
আজ ভোররাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই জেলার ভোলাহাট উপজেলার দালদালি ইউনিয়নের ময়ামারি গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন, বইরুল ইসলাম (৪৫), আক্তারুল ইসলাম (২২), রফিকুল ইসলাম (২১)।
আহতদেরকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মইনুল (১৮), আফতাব (৫০), রুবেল (২৫), টুটুল (৩০), আবদুল বারি (২০), শফিকুল ইসলাম (৪৬), আনারুল ইসলাম (৪০), হামিদুর রহমান (২০) এবং আব্দুল (৭০)।
দালদালি উপজেলা চেয়ারম্যান মাজাহারুল ইসলাম পুতুল বলেন, এরা সবাই জেলে। রাতে মহানন্দা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড