May 23, 2013, 8:24 pm (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** প্রধানমন্ত্রী আগামী মাসে উত্তরাঞ্চলে ওয়াজেদ সেতু উদ্বোধন করবেন **   |   বাসস রাষ্ট্রপতি : ** যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : রাষ্ট্রপতি **   |    অথর্নীতি : ** তিন দিন বন্ধের কবলে বেনাপোল বন্দর **   |   বাসস প্রধানমন্ত্রী : ** ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে? : প্রধানমন্ত্রীর প্রশ্ন ** প্রধানমন্ত্রীর সঙ্গে কিশোরগঞ্জ আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় ২৫ মে **   |    জাতীয় সংবাদ : ** তামাক ও তামাকজাত পণ্য উৎপাদন ও সেবন সংক্রান্ত আইনটি আরো কঠোরভাবে সংস্কার করা হয়েছে : তথ্যমন্ত্রী ** বুদ্ধ পূর্ণিমা উদযাপিত **বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের জন্য সংসদে আসুন: সুরঞ্জিত ** সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত **   |    আন্তর্জাতিক সংবাদ : **নওয়াজকে বেইজিংয়ে আমন্ত্রণ চীনা প্রধানমন্ত্রীর** আশি বছর বয়সে রেকর্ড গড়েছেন জাপানি পর্বতারোহী ইউইচিরো মিউরা** ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পেলেন মার্কিন লেখিকা লিডিয়া ডেভিস**আসাদ সরে না দাঁড়ানো পর্যন্ত বিদ্রোহীদের সহায়তা দেবে ক্ষমতাধর দেশগুলো**   |    বিভাগীয় সংবাদ : ** গোপালগঞ্জ ও নড়াইলে বজ্রপাতে নিহত ৬ জন ** ঝড়ে লন্ডভন্ড মাদারীপুর **   |   খেলাধুলার সংবাদ : ** একটানা ষষ্ঠবার সার্বিয়া ফুটবল লীগের শিরোপা জয় করল পার্টিজান ** টেনিস ফ্রেঞ্চ ওপেন : রেকর্ড ছোয়ার স্বপ্ন নাদালের ** বিপিএল খেলতে ঢাকায় এসেছিলেন যাদব **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
সাকিবকে সম্মাননা জানাল জাতীয় দলের সদস্যরা
 
ঢাকা, ৭ মার্চ (বাসস) : সাকিবকে সম্মাননা জানাল সতীর্থ জাতীয় দলের ক্রিকেটাররা। আইসিসির টেস্ট ও ওয়ানডে অলরাউন্ডার হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসানের হাতে তারই একটি তৈলচিত্রে স্বাক্ষর করে তাকে উপহার দেন সতীর্থ ক্রিকেটাররা।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবারের এই সম্মাননা জানানোর সময় জাতীয় দলের অধিানয়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদসহ এশিয়া কাপের জন্য ঘোষিত দলের সব সদস্যই উপস্থিত ছিলেন।
জাতীয় দলের পক্ষ থেকে সাকিবের তৈলচিত্র তুলে দিয়ে মুশফিক বলেন, ‘সাকিবের সঙ্গে খেলা আমাদের জন্য গৌরবের। আশা করি জাতীয় দলের জন্য আরো অনেক বেশি অবদান রাখবেন তিনি। আমরা সবাই চেষ্টা করবো তাকে সহায়তা করার। আইসিসির র‌্যাঙ্কিংয়ে টেস্ট ও ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার হওয়াই প্রমাণ করে সাকিব একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। এটা সাকিবের জন্য যেমন সম্মানের তেমন আমাদের জন্যও। এশিয়া কাপ খেলতে নামার আগে এই উপহার সাকিবকে আরো ভালো খেলার জন্য অনুপ্রেরণা যোগাবে বলে মনে করি।’
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড