May 25, 2013, 11:45 pm (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : **মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ হরতালকে ভয় পায় না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী**বিরোধীদলের কথা থাকলে সংসদে এসে বলতে পারে : ফারুক খান**   |    জাতীয় সংবাদ : **হরতালে নাশকতা করে ভুয়া দাবী পূরণ হবে না : তথ্যমন্ত্রী**ডাক বিভাগকে সমৃদ্ধশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : সাহারা খাতুন**টঙ্গীতে গোলটেবিলে বৈঠকে তথ্য প্রকাশ : কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বিশ্বে প্রতিবছর ২০ লাখ শ্রমিক মারা যায়**   |   খেলাধুলার সংবাদ : **বার্সেলোনাতেই থাকছেন সানচেজ**বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ব্যাপারে এখনো ভাবছেন নেইমার** কাল থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ‘ফ্রেঞ্চ ওপেন’**চ্যাম্পিয়নস লীগ টি২০’র পরে আইপিএল থেকে অবসর নিচ্ছেন দ্রাবিড়**   |    জাতীয় সংবাদ : **রূপকল্প-২০২১ বাস্তবায়নে এনজিও’র অংশগ্রহণ অত্যাবশ্যক : মোহাম্মদ নাসিম**রাস্তা মেরামত ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিলেন যোগাযোগমন্ত্রী**গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুলকে স্মরণ**   |    অথর্নীতি : **গত এক দশক ধরে একই হারে স্থিতিশীল প্রবৃদ্ধি হচ্ছে : গভর্নর** জনঅংশগ্রহণমূলক জেলা বাজেট বাস্তবায়নের দাবি জানিয়েছে নাগরিক মোর্চা **   |    আন্তর্জাতিক সংবাদ : **কাবুলে তালেবান হামলায় এক পুলিশ ও পাঁচ বন্দুকধারী নিহত ** ফিলিপাইনে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ১১ ** ব্রিটেনে বাঘের হামলায় চিড়িয়াখানা কর্মীর মৃত্যু **আফগানিস্তানে হামলার একদিন পর হাতে হাতে ১০ হাজার শান্তি বেলুন**   |    বিভাগীয় সংবাদ : **রবীন্দ্রনাথ, নজরুলের দর্শন আমাদের পাথেয় : বেরোবি উপচার্য**গুম ঘটনার গোড়া খুঁজে রেব করতে হবে : মেয়র ঝন্টু** রংপুরে নজরুলের জন্ম জয়ন্তী পালন **সোনালী ব্যাংক লিমিটেডে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত **   |    জাতীয় সংবাদ : ** সংলাপ ও সংঘাত এক সাথে চলতে পারে না : সুরঞ্জিত **নারীদের অন্ধকারে রেখে জাতিকে খুঁড়িয়ে চলতে দেয়া যায় না : পররাষ্ট্রমন্ত্রী **সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত : ভারী বর্ষণের পূর্বাভাস **    |   বাসস প্রধানমন্ত্রী : **১৫ ফেব্রুয়ারি ও মাগুরার মতো নির্বাচন আর নয় : প্রধানমন্ত্রী** নজরুলের স্বপ্নপূরণে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর **প্রধানমন্ত্রীর সাথে ৩০ মে মাদারীপুর ও ১ জুন ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতাদের মতবিনিময় সভা**   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
 
ঢাকা, ৮ মার্চ (বাসস) : প্রথম দল হিসেবে এশিয়া কাপ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ১৫ সদস্যের দলটি বৃহস্পতিবার সকাল আটটায় শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর পা রাখে।
বর্তমানে আন্তজার্তিক অঙ্গনে দারুন ক্রিকেটে খেলছে পাকিস্তান দল। টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তানের সাফল্যে চোখে পড়ার মত। তবে সর্বশেষ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কাছে যাচ্ছেতাই ভাবে হারে তারা। সেই হতাশা পিছনে ফেলে এশিয়া কাপে ভালো করতে উদগ্রীব ৯২’র বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। কোচ হিসেবে সদ্য পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন শ্রীলংকা ও বাংলাদেশের দলের দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোর। এছাড়াও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জুলিয়ান ফাউন্টেন।
এশিয়া কাপে পাকিস্তানের সাফল্য মোটেও ভালো নয়। আগের দশটি আসরের মধ্যে মাত্র একবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল তারা। ২০০০ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে শ্রীলংকাকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জয় করে পাকরা। তবে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতেছে ভারত। আর চারবার চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা। সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল ভারত। স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে আগামী ১১ মার্চ থেকে এশিয়ার কাপের ১১তম আসর।
পাকিস্তান স্কোয়াড : মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, উমর আকমল, ইউনিস খান, শহীদ আফ্রিদি, আজহার আলী, সাইদ শফিক, হাম্মাদ আজম, সাইদ আজমল, উমর গুল, আইজাজ চিমা, আব্দুর রেহমান, নাসির জামসেদ, সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজ।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড