Jun 20, 2013, 7:31 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংসদ : ** সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক দারিদ্র বিমোচনের বাজেট : সরকারি দল **   |   খেলাধুলার সংবাদ : ** দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে হাশিম আমলার জয়জয়কার **   |   জাতীয় সংসদ : ** অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ** দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে রমজানের ২০ দিন আগে থেকে সারাদেশে পণ্যসামগ্রী বিক্রি করা হবে : প্রধানমন্ত্রী **   |   বাসস প্রধানমন্ত্রী : ** বেগম সুফিয়া কামালের সোচ্চার ভূমিকা গণতান্ত্রিক শক্তিকে প্রেরণা যুগিয়েছে : শেখ হাসিনা **   |   বাসস রাষ্ট্রপতি : ** কবি বেগম সুফিয়া কামালের ১০২তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতির বাণী **   |   জাতীয় সংসদ : ** চলতি জুনের শেষের দিকে মূল পদ্মা সেতুর টেন্ডার আহ্বান করা হবে : প্রধানমন্ত্রী ** সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধসমৃদ্ধ বলিষ্ঠ পররাষ্ট্রনীতি পুনঃস্থাপন করেছে : প্রধানমন্ত্রী **   |    জাতীয় সংবাদ : ** বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক নতুনভাবে সৃষ্টি হয় : ইনু ** দলীয় সরকারের অধিনে সংসদ নির্বাচনে বাধা নেই : সুরঞ্জিত ** সাংবিধানিক পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে : নৌ-পরিবহন মন্ত্রী **   |    বিভাগীয় সংবাদ : ** সংসদে জাতীয় নদী রক্ষা কমিশন বিল-২০১৩ এর রিপোর্ট উপস্থাপন ** সংসদে ৪টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন **   |   বাসস প্রধানমন্ত্রী : ** মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম প্রতি উপজেলায় চালু হবে : প্রধানমন্ত্রী ** তেজগাঁওয়ে ইএনটি ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী **প্রধানমন্ত্রীর সাথে পিরোজপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় আগামীকাল **   |    বিভাগীয় সংবাদ : ** আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে কারখানা বন্ধ ঘোষণা, দু’টি কারখানায় কর্মবিরতি **   |    জাতীয় সংবাদ : ** বড় আকারের বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির ** নবগঠিত কালীগঞ্জ পৌরসভার নির্বাচন কাল ** আগামী অর্থবছরের প্রাক্কলিত রাজস্ব আয় অর্জিত হবে : অর্থমন্ত্রী ** কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী কাল **   |    আন্তর্জাতিক সংবাদ : ** নাইজেরিয়ায় সশস্ত্র অপরাধী চক্রের হামলায় ৪৮ জন নিহত ** ফুকুশিমার ভূগর্ভস্থ পানিতে বিষাক্ত তেজস্ক্রিয়তা পাওয়া গেছে ** কাল তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ** ভারতে বন্যায় ১শ’ ২০ জনের প্রাণহানি **   |   খেলাধুলার সংবাদ : ** বিক্ষোভকারীদের সমর্থন জানাল ব্রাজিলের খেলোয়াড়রা ** ফুটবল : এশিয়ান বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বে উঠলো ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া ** দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে হাশিম আমলার জয়জয়কার ** আত্মবিশ্বাসী ভারতের সামনে পুনরুজ্জিবীত শ্রীলংকা **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
শীর্ষস্থান পুনরুদ্ধার করল ইংল্যান্ড
 
ওয়েলিংটন, ১২ মার্চ (বাসস/এএফপি) : নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ড্র করার সুবাদে দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে ইংল্যান্ড পুনরায় টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সূত্রে সোমবার এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়াতে ইংল্যান্ডের শীর্ষস্থান মাত্র ১ পয়েন্টের জন্য হুমকির মুখে পড়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তিন সিরিজের টেস্ট ম্যাচে যদি প্রোটিয়ারা সবকটিতে জয়ী হতে পারত তবে প্রথমবারের মত শীর্ষস্থান দখলের কৃতিত্ব দেখাত তারা। তাদের সামনে এত বড় সুযোগ এর আগে কখনই আসেনি। কিন্তু ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে পঞ্চম ও শেষ দিনটি বৃষ্টিতে ভেসে গেলে দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ হয়। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। আর এর ফলে আগামী মাসে প্রকাশিতব্য র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের শীর্ষস্থান অর্জন নিশ্চিত হয়ে গেল।
আইসিসি জানিয়েছে ২০০৩ সালে র‌্যাঙ্কিং চালু হবার পর থেকে এই প্রথমবারের মত এপ্রিলের ১ তারিখের আগেই কোন দলের জন্য প্রথম স্থানটি নিশ্চিত হয়ে গেল। শীর্ষস্থানে আসার কারণে ইংল্যান্ড আইসিসি’র কাছ থেকে ১ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার গ্রহণ করবে।
এন্ড্রু স্ট্রাউসের দল ১১৮ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিং বছর শেষ করবে। দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়াদের সংগ্রহ ১১৭ পয়েন্ট। এরপরের দুটি অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া। দু’দলেরই সংগ্রহ ১১১ পয়েন্ট।
তবে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে বাকি দুটি টেস্টে যদি প্রোটিয়ারা পরাজিত হয় তবে তাদের র‌্যাঙ্কিং পয়েন্ট নেমে যাবে ১০৮ এ এবং এর ফলে তাদের অবস্থানেরও অবনতি হবে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড