May 24, 2013, 12:30 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** প্রধানমন্ত্রী আগামী মাসে উত্তরাঞ্চলে ওয়াজেদ সেতু উদ্বোধন করবেন **   |   বাসস রাষ্ট্রপতি : ** যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : রাষ্ট্রপতি **   |    অথর্নীতি : ** তিন দিন বন্ধের কবলে বেনাপোল বন্দর **   |   বাসস প্রধানমন্ত্রী : ** ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে? : প্রধানমন্ত্রীর প্রশ্ন ** প্রধানমন্ত্রীর সঙ্গে কিশোরগঞ্জ আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় ২৫ মে **   |    জাতীয় সংবাদ : ** তামাক ও তামাকজাত পণ্য উৎপাদন ও সেবন সংক্রান্ত আইনটি আরো কঠোরভাবে সংস্কার করা হয়েছে : তথ্যমন্ত্রী ** বুদ্ধ পূর্ণিমা উদযাপিত **বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের জন্য সংসদে আসুন: সুরঞ্জিত ** সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত **   |    আন্তর্জাতিক সংবাদ : **নওয়াজকে বেইজিংয়ে আমন্ত্রণ চীনা প্রধানমন্ত্রীর** আশি বছর বয়সে রেকর্ড গড়েছেন জাপানি পর্বতারোহী ইউইচিরো মিউরা** ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পেলেন মার্কিন লেখিকা লিডিয়া ডেভিস**আসাদ সরে না দাঁড়ানো পর্যন্ত বিদ্রোহীদের সহায়তা দেবে ক্ষমতাধর দেশগুলো**   |    বিভাগীয় সংবাদ : ** গোপালগঞ্জ ও নড়াইলে বজ্রপাতে নিহত ৬ জন ** ঝড়ে লন্ডভন্ড মাদারীপুর **   |   খেলাধুলার সংবাদ : ** একটানা ষষ্ঠবার সার্বিয়া ফুটবল লীগের শিরোপা জয় করল পার্টিজান ** টেনিস ফ্রেঞ্চ ওপেন : রেকর্ড ছোয়ার স্বপ্ন নাদালের ** বিপিএল খেলতে ঢাকায় এসেছিলেন যাদব **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
জাতীয় টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৫ এপ্রিল
 
ঢাকা, ১২ এপ্রিল (বাসস) : আগামী ১৫ এপ্রিল থেকে রমনাস্থ জাতীয় টেনিস কমপে¬ক্সে শুরু হচ্ছে স্যামসাং জাতীয় টেনিস প্রতিযোগিতা। ৭ দিনব্যাপী এই টুর্ণামেন্টে মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। ইভেন্ট গুলো হচ্ছে পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক(অনূর্ধ্ব- ১৬), বালিকা একক (অনূর্ধ্ব-১৬), বালক একক (অনূর্ধ্ব-১৪) ও বালিকা একক (অনূর্ধ্ব-১৪)।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বৃহস্পতিবার রমনাস্থ টেনিস কমপে¬ক্সে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান ছান্টু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিটিএফ এর সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সাধারন সম্পাদক মো: আব্দুর রহমান এবং যুগ্ম-সম্পাদক ও টুর্ণামেন্ট কমিটির ডিরেক্টর শেখ মঈনউদ্দিন ওয়ালিউল¬াহ ঝিলান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয় যে , প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও মহিলা দ্বৈত এই চার ইভেন্টে প্রাইজমানির ব্যবস্থা রয়েছে। বাকী ইভেন্ট গুলোতে শুধুমাত্র ট্রফি প্রদান করা হবে। ওই চার ইভেন্টের প্রইজিমানি রাখা হয়েছে চ্যাম্পিয়নদের জন্য যথাক্রমে ২৫হাজার, ১০ হাজার, ১২ হাজার ও ৫ হাজার।
চার ইভেন্টের রানার্সআপ, সেমি-ফাইনালিস্ট, কোয়ার্টার ফাইনালিস্ট, ১৬ রাউন্ড হোল্ডার ও ৩২ রাউন্ডহোল্ডারকেও প্রাইজমানি দেয়া হবে। এছাড়া ঢাকার বাইরে থেকে আগত মুল পর্বের খেলোয়াড়দেরকেও দৈনিক ভাতা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লে¬খ করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখনো পর্যন্ত ৩২টি ক্লাব ও সংস্থার ২৮০ জন প্রতিযোগী নাম এন্ট্রি করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। নাম এন্ট্রির সময় বাকী থাকায় ওই সংখ্যা আরো বাড়তে পারে বলে এতে উল্লেখ করা হয়।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড