Jun 20, 2013, 10:11 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংসদ : ** সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক দারিদ্র বিমোচনের বাজেট : সরকারি দল **   |   খেলাধুলার সংবাদ : ** দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে হাশিম আমলার জয়জয়কার **   |   জাতীয় সংসদ : ** অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ** দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে রমজানের ২০ দিন আগে থেকে সারাদেশে পণ্যসামগ্রী বিক্রি করা হবে : প্রধানমন্ত্রী **   |   বাসস প্রধানমন্ত্রী : ** বেগম সুফিয়া কামালের সোচ্চার ভূমিকা গণতান্ত্রিক শক্তিকে প্রেরণা যুগিয়েছে : শেখ হাসিনা **   |   বাসস রাষ্ট্রপতি : ** কবি বেগম সুফিয়া কামালের ১০২তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতির বাণী **   |   জাতীয় সংসদ : ** চলতি জুনের শেষের দিকে মূল পদ্মা সেতুর টেন্ডার আহ্বান করা হবে : প্রধানমন্ত্রী ** সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধসমৃদ্ধ বলিষ্ঠ পররাষ্ট্রনীতি পুনঃস্থাপন করেছে : প্রধানমন্ত্রী **   |    জাতীয় সংবাদ : ** বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক নতুনভাবে সৃষ্টি হয় : ইনু ** দলীয় সরকারের অধিনে সংসদ নির্বাচনে বাধা নেই : সুরঞ্জিত ** সাংবিধানিক পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে : নৌ-পরিবহন মন্ত্রী **   |    বিভাগীয় সংবাদ : ** সংসদে জাতীয় নদী রক্ষা কমিশন বিল-২০১৩ এর রিপোর্ট উপস্থাপন ** সংসদে ৪টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন **   |   বাসস প্রধানমন্ত্রী : ** মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম প্রতি উপজেলায় চালু হবে : প্রধানমন্ত্রী ** তেজগাঁওয়ে ইএনটি ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী **প্রধানমন্ত্রীর সাথে পিরোজপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় আগামীকাল **   |    বিভাগীয় সংবাদ : ** আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে কারখানা বন্ধ ঘোষণা, দু’টি কারখানায় কর্মবিরতি **   |    জাতীয় সংবাদ : ** বড় আকারের বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির ** নবগঠিত কালীগঞ্জ পৌরসভার নির্বাচন কাল ** আগামী অর্থবছরের প্রাক্কলিত রাজস্ব আয় অর্জিত হবে : অর্থমন্ত্রী ** কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী কাল **   |    আন্তর্জাতিক সংবাদ : ** নাইজেরিয়ায় সশস্ত্র অপরাধী চক্রের হামলায় ৪৮ জন নিহত ** ফুকুশিমার ভূগর্ভস্থ পানিতে বিষাক্ত তেজস্ক্রিয়তা পাওয়া গেছে ** কাল তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ** ভারতে বন্যায় ১শ’ ২০ জনের প্রাণহানি **   |   খেলাধুলার সংবাদ : ** বিক্ষোভকারীদের সমর্থন জানাল ব্রাজিলের খেলোয়াড়রা ** ফুটবল : এশিয়ান বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বে উঠলো ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া ** দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে হাশিম আমলার জয়জয়কার ** আত্মবিশ্বাসী ভারতের সামনে পুনরুজ্জিবীত শ্রীলংকা **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
আইসিসি ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ধোনী
 
দুবাই, ১৫ সেপ্টেম্বর (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিচারে বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী। এই দলের মূল একাদশে থাকা অপর ভারতীয়রা হলেন ভিরাট কোহলি এবং গৌতম গাম্ভীর।
এই নিয়ে টানা পাঁচ বছরের জন্য আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলের সদস্য নির্বাচিত হলেন ধোনী। এই দল নির্বাচনের জন্য আইসিসি থেকে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটিকে দায়িত্ব দেয়া হয়। এবার এই প্যানেলের প্রধান ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড। এই প্যানেলের নির্বাচিত ১২ সদস্যের দলে সর্বোচ্চ তিনজন ভারতীয় ছাড়াও রয়েছেন দু’জন অস্ট্রেলিয়ান মাইকেল ক্লার্ক এবং শেন ওয়াটসন, পাকিস্তানের শহীদ আফ্রিদী ও সাইদ আজমল, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ও লাসিত মালিঙ্গা, ইংল্যান্ডের এলিস্টার কুক এবং স্টিভেন ফিন ও দক্ষিণ আফ্রিকার মর্নে মরকেল।
কলম্বোর ওয়াটার এজ এ আগামীকাল রাতে অনুষ্ঠিতব্য এলজি আইসসি এ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এক বিশেষ অনুষ্ঠানে বর্ষসেরা এই ওয়ানডে দল ঘোষণা করেন। এলজি আইসিসি এ্যাওয়ার্ড অনুষ্ঠানে গত এক বছরে বিশ্বের সেরা খেলোয়াড় এবং কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
লয়েড ছাড়া নির্বাচক প্যানেলের অপর সদস্যরা হলেন সাবেক শ্রীলংকান অধিনায়ক মারাভান আতাপাত্তু, সাবেক ক্যারিবীয় অধিনায়ক কার্ল হুপার, অস্ট্রেলিয়ান অল রাউন্ডার টম মুডি এবং ইংল্যান্ডের মহিলা দলের সাবেক অধিনায়ক ক্লেয়ার ও’কনর।
আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী) : গৌতম গাম্ভীর, এলিস্টার কুক, কুমার সাঙ্গাকারা, ভিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনী (উইকেটরক্ষক/অধিনায়ক), মাইকেল ক্লার্ক, শহীদ আফ্রিদী, মর্নে মরকেল, স্টিভেন ফিন, লাসিত মালিঙ্গা, সাইদ আজমল।
দ্বাদশ ব্যক্তি : শেন ওয়াটসন।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড