May 21, 2013, 2:55 am (BST)

সংবাদ শিরোনাম

বাসস রাষ্ট্রপতি : ** আর্থিক শৃংখলা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি **   |   খেলাধুলার সংবাদ : ** স্প্যানিশ লীগ : রেকর্ড ছোঁয়ার মিশনে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা ** টেনিস : রোম মাস্টার্সের রাজা নাদাল, রাণী সেরেনা ** শেষ হয়ে গেল ইংলিশ লীগের মৌসুম : শেষ দিনে হারলো ম্যান সিটি, ড্র করেছে ম্যান ইউ **   |    আন্তর্জাতিক সংবাদ : ** দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মীমাংসার অঙ্গীকার ভারত ও চীনের ** ইরাকে উপর্যুপরি গাড়ি বোমা হামলায় নিহত ৩০ ** বিদ্রোহীদের ঘাঁটি কুসাইরে ঢুকে পড়েছে সিরীয় বাহিনী **   |   বাসস প্রধানমন্ত্রী : ** বিশ্ব পানি সরবরাহকে জাতিসংঘের মূল এজেন্ডা করার আহ্বান প্রধানমন্ত্রীর ** রোহিঙ্গা সমস্যা সমাধানে থাইল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ** প্রধানমন্ত্রী কাল দেশে ফিরবেন **   |    অথর্নীতি : **আগামী অর্থ বছরের জন্য ৭৩ হাজার ৯৬৮ কোটি টাকার এডিপি প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন** বরিশালে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে সাড়ে ১২ কোটি টাকার ফসলের ক্ষতি ** হাঁসের খামার করে স্বাবলম্বী নড়াইলের ইরান শেখ **   |    বিভাগীয় সংবাদ : ** ঐতিহাসিক চা শ্রমিক দিবস পালিত ** দায়বদ্ধতার প্রতিশ্রুতি নিয়েই পার্বত্য জেলা পরিষদের জন্ম : নিখিল কুমার চাকমা **   |    জাতীয় সংবাদ : ** ‘জঙ্গিবাদ’ ও ‘সাম্প্রদায়িক উস্কানীদাতা’ গণমাধ্যমের পক্ষে সম্পাদকদের বিবৃতি ‘দুঃখজনক’ : ইনু ** সভা-সমাবেশ বন্ধ করে সমস্যার সমাধান হবে না : নাসিম ** কর্নেল তাহেরের গোপন বিচার অবৈধ ঘোষণার হাইকোটের পূর্ণাঙ্গ রায় প্রকাশ **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
টি-২০ : নিজ মাঠে শিরোপা জয় করতে চায় শ্রীলংকা
 
হাম্বানটোটা (শ্রীলংকা), ১৭ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : আগামীকাল শ্রীলংকায় শুরু হচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। দেশটির স্বাধীনতা লাভের পর আয়োজিত সর্ববৃহৎ এ টুর্নামেন্টে ভাল করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিক শ্রীলংকা দল। ইতোপূর্বে সহ-আয়োজক হয়ে ১৯৯৬ সালে ৫০ ওভার ফরম্যাটের বিশ্বকাপ জয়ী শ্রীলংকা আসন্ন টুর্নামেন্টের শিরোপা জয় করে বিশ্ব ইভেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের আশা করছে।
দেশটির প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের নিজ শহর হাম্বানটোটায় ১২ জাতির তিন সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দ্বীপ রাষ্ট্র শ্রীলংকা মোকাবেলা করবে তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ের।
১৯৯৬ সালের বিশ্বকাপ জয় ছাড়া এখন পর্যন্ত বিশ্ব ইভেন্টের কোন শিরোপা জয় করতে না পারলেও গত বছর অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে রানার্স আপ দল শ্রীলংকা। ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপের রানার্স আপ এবং ২০১০ সালেও সেমিফাইনাল পর্যন্তও উঠেছে দলটি।
দীর্ঘ ৩৭ বছরের জাতিগত দাঙ্গা থেকে ২০০৯ সালে নি®কৃতি পাওয়া এ দ্বীপ রাষ্ট্রটি ১৯৯৬ ও ২০১১ সালের বিশ্বকাপের সহ-আয়োজক হলেও এত বড় টুর্নামেন্ট এর আগে কখনো আয়োজন করেনি।
নতুনভাবে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পাওয়া কুমার সাঙ্গাকারা, অধিনায়ক জয়াবর্ধনে ও তিলকারত্নে দিলশান ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শ্রীলংকা দলে রয়েছেন মেধাবী অলরাউন্ডার এ্যাঙ্গেলো ম্যাথুস ও থিসার পেরেরা।
ফাস্ট বোলার ল্যাসিথ মালিঙ্গা ও স্পিনার অজন্তা মেন্ডিজকে নিয়ে দলটির রয়েছে শক্ত বোলিং লাইন আপ। কলম্বো, পাল্লেকেলে ও হাম্বানটোটা সকল উইকেটের সঙ্গে মানিয়ে নিতে কোন সমস্যাই হবে না এদের।
ব্যাটসম্যান উইকেটরক্ষক সাঙ্গাকারা বলেন, ‘হাম্বানটোটায় প্রচন্ড বাতাস, পাল্লেকেলেতে সুইং এবং সিম আর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিং উইকেট দেখার জন্য প্রস্তুত থাকুন।’
‘প্রতিটি ভেন্যুতেই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং দলগুলোকেও সেভাবেই মানিয়ে নিতে হবে। যার ফলে টুর্নামেন্ট আরো বেশি জমে উঠবে ।’
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে অন্তত অর্ধেক দল নিজেদেরকে ৭ অক্টোবরের ফাইনালে শিরোপা জয়ী হিসেবে বিবেচনা করছে। আর বাকী অংশ টুর্নামেন্টে নিজেদের ভাল খেলার খ্যাতি অর্জনের দ্বারা উৎসাহিত হবে।
দলের সিনিয়র খেলোয়াড় শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলিরা না খেলায় ক্যারিসম্যাটিক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৭ সালের প্রথম আসনের শিরোপা জয় করে ভারত।
একই টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে হারায় জিম্বাবুয়ে আর বাংলাদেশ হারায় ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে ভারত।
২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে শিরোপা জয় করে পাকিস্তান। এ টুর্নামেন্টের বিস্ময়কর ম্যাচ ছিল নেদারল্যান্ডের কাছে ইংল্যান্ডের পরাজয়। ক্রিকেটের জন্মভূমি খ্যাত লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে আইসিসি’র সহযোগী সদস্য রাষ্ট্র নেদারল্যান্ড পাঁচ উইকেটে হারায় ইংল্যান্ডকে।
২০১০ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জয় করে ইংল্যান্ড। এ টুর্নামেন্টের সেমিফাইনালে বিস্ময়করভাবে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। মাইকেল হাসি মাত্র ১০ বলে ৩৮ রান করলে এ বল হাতে রেখেই জয় পেয়েছিল অসিরা।
ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি বলেন, ‘এটা এমন এক ফরম্যাটের খেলা- যেখানে কোন কিছুর নিশ্চয়তা নেই। আমরা দেখেছি মাত্র একটি বলই পুরো ম্যাচ বদলে দেয়।’
প্রাথমিক পর্যায়ে ১২টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দু’দল সুপার এইট পর্বে খেলার যোগ্যতা অজর্ন করবে।
বাছাইগুলো পরিকল্পনা মত এগুলো সুপার এইট পর্বে জমজমাট ম্যাচের আশা করতে পারে দর্শকরা।
সুপার এইট পর্বে এক নম্বর গ্রুপে মোকাবেলায় দলগুলো হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও নিউজিল্যান্ড। এখান থেকে দু’টি দল সেমিফাইনালে উঠবে।
গ্র“প দুই। ইতোমধ্যে মৃত্যুকুপ হিসেবে আখ্যা পেয়েছে। এ গ্র“পে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা।
২০১০ সালের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় কেভিন পিটারসেন এবছর ইংল্যান্ড দলে নেই। সুতরাং পিটারসেনকে ছাড়াই শিরোপা অক্ষুণ্ন রাখার বিষয়টি প্রমাণ করতে হবে ইংল্যান্ডকে।
ঝড়ো গতির ব্যাটসম্যান ক্রিস গেইল, কাইরন পোলার্ড এবং এবং মারলন স্যামুয়েলস ছাড়াও স্পিনার সুনিল নারাইন দলে থাকায় ওয়েস্ট ইন্ডিজও চ্যাম্পিয়ন হবার দৌড়ে আছে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড