নয়া দিল্লী, ২০ সেপ্টেম্বর (বাসস) : ক্রিকেটারদের বাইরে ভারতীয় কোন ক্রীড়াবিদ হিসেবে সর্বোচ্চ চুক্তির রেকর্ড গড়তে যাচ্ছেন ভারতীয় শীর্ষ মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে সম্প্রতী সাইনা একটি ক্রীড়া ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের সাথে সাড়ে সাত মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে চুক্তি করতে যাচ্ছেন।
রিপোর্টে জানা যায়, এ বছরের লন্ডন অলিম্পিকে মহিলাদের এককে ব্রোঞ্জ পদক জয়ী সাইনা তিন বছরের চুক্তিতে রিতি স্পোর্টসের সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছেন। এই প্রতিষ্ঠানটির সাথে ভারতীয় ক্রিকেট অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনীরও চুক্তি রয়েছে।
পত্রিকার বরাত দিয়ে জানা গেছে এই চুক্তির ফলে সাইনা নিজের উচ্ছাস প্রকাশ করেছেন। কারন তিনি বলেছেন রিতির সাথে অনেক বড় বড় তারকা জড়িত আছে এবং তারা জানে কিভাবে সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়।
এর আগে সাইনার সাথে ডেকান ক্রোনিকেল গ্র“পের চুক্তি ছিল। এই প্রতিষ্ঠানটি ভারতীয় প্রিমিয়ার লীগের দল ডেকান চার্জার্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল। কিন্তু খেলোয়াড়দের চুক্তির অর্থ নিয়ে ঝামেলা হওয়ায় সম্প্রতী ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আইপিএল থেকে ডেকানকে বাদ দেয়া হয়েছে।
|