May 19, 2013, 11:38 pm (BST)

সংবাদ শিরোনাম

বাসস রাষ্ট্রপতি : ** বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ **   |    অথর্নীতি : ** এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার উদ্বোধন ** আর্থিক শিক্ষা প্রসারে ‘ফিন্যান্সিয়াল লিটারেসি’ কার্যক্রম চালু হলো **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ভারত সফরে চীনের প্রধানমন্ত্রী **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ক্ষমতা ছাড়বেন না সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ** যুক্তরাষ্ট্রে মায়ানমার নেতার যুগান্তকারী সফর ** করাচিতে বিশিষ্ট নারী রাজনীতিক গুলিতে নিহত ** দ. সুদানে বন্দুকধারীদের হামলায় নিহত ২৯ **   |   বাসস প্রধানমন্ত্রী : ** পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতিতে পরিবারের সম্পৃক্ততার ধারণা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ** কেপিইজেড নিয়ে শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর আলোচনা ** প্রধানমন্ত্রী চিয়াংমাইয়ে পৌঁছেছেন **   |   খেলাধুলার সংবাদ : ** মাদ্রিদে বিজয় উৎসব করল এ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরা ** স্পট ফিক্সিং : আরো অনেক খেলোয়াড় জড়িত থাকতে পারে বলে ধারনা করছে দিল্লি পুলিশ ** বিদায়ী ম্যাচে বেকহ্যামের সাথে কাঁদলো অনেকেই **   |    বিভাগীয় সংবাদ : ** বাগেরহাটে ইউপি চেয়ারম্যান হত্যাকান্ডের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিএনপি নেতাসহ আটক ৪ ** পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ৫ **   |    জাতীয় সংবাদ : ** বেগম জিয়াকে সংলাপে বসার আহবান জানালেন তথ্যমন্ত্রী ** আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্ধারণ করা হবে : সৈয়দ আশরাফ ** বেগম জিয়াকে সংলাপে বসার আহবান জানালেন তথ্যমন্ত্রী **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
মেরিটাইম শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হিসেবে আত্মপ্রকাশ করবে : ড. কামাল
 
ঢাকা, ৯ মার্চ (বাসস) : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, যথাযথ উদ্যোগ নেয়া হলে মেরিটাইম শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হিসেবে আত্মপ্রকাশ করবে।
গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে ক্যামব্রিজ মেরিটাইম কলেজ (সিএমসি) আয়োজিত ‘মেরিটাইম শিল্পের বিকাশে দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদুত জিন ওলিং। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএমসি পরিচালক খোরশেদ আলম। আলোচনায় অংশ নেন ওয়েস্টার্ন মেরিন শীপইয়ার্ড লি.এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শাখাওয়াত হোসেন, হাই¯িপ্রড গ্র“পের পরিচালক হায়াতুল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম শামীম, ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা, ক্যাপ্টেন সাজ্জাদ হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন শীপইয়ার্ড কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ড. কামাল হোসেন বলেন, বর্তমান বিশে^ পোশাক রফতানিকারক দেশগুলোর মধ্যে ৫টির মধ্যে রয়েছে বাংলাদেশ। স্বাধীনতার ৪০ বছরে এটা অত্যন্ত বড় অর্জন।
তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, মেরিটাইম শিল্পে বাংলাদেশ এগিয়ে যাবে। তবে এক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। আশার কথা ক্যামব্রিজ মেরিটাইম কলেজ দক্ষ জনবল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এটা সময়োচিত ও বাস্তবোচিত উদ্যোগ।
তিনি বলেন, এজন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, বেসরকারী উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে তিনি দেশের পোষাক শিল্প খাতের ব্যাপক বিকাশের উদাহরণ দেন। তিনি বলেন, বাংলাদেশের মত মুসলিম দেশে গ্রামের মেয়েরা এসে এই খাতের এত বিকাশ ঘটাবেন এক সময় তা ছিল চিন্তারও বাইরে। কিন্তু এসব মেয়েরা দেশের চেহারা পাল্টে দিয়েছে। একইভাবে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে পারলে মেরিটাইম শিল্প দেশের চেহারা পাল্টে দিবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
ডেনিস রাষ্ট্রদূত জিন ওলিং বলেন, স্বাধীনতার তার চার দশকে বাংলাদেশ অনেক এগিয়েছে। এদেশের মূল সম্পদ হচ্ছে এর জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প খাতের চেয়েও মেরিটাইম শিল্প খাত বেশি সম্ভাবনাময়। এ খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে এবং সে সুযোগ বাংলাদেশের রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই একটি শিপবিল্ডিং জাতি। বর্তমান বাস্তবতায় আবার সুযোগ এসেছে এই পরিচিতিকে কাজে লাগিয়ে সারা বিশে^র বাজার ধরতে হবে। ডেনিশ রাষ্ট্রদূত জানান, অন্যান্য শিপবিল্ডিং দেশগুলোর চেয়ে বাংলাদেশে জাহাজ তৈরী করতে কমপক্ষে শতকরা ২০ ভাগ খরচ কম হয়। ব্যবসার বিকাশে এই বিষয়টি অত্যন্ত জরুরী। তিনি বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় স্ক্যান্ডিনেভিয়ানসহ বিভিন্ন দেশের নজর এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগাতে হবে। সিএমসিকে গুরুত্বপুর্ণ অংশীদার হিসেবে উলে−খ করে রাষ্ট্রদূত বলেন, এই প্রতিষ্ঠানটি অত্যন্তমানসম্মত মেরিটাইম জনগোষ্ঠী গড়ে তুলছে। তাদের এই খাতে আরো বেশি জনসম্পদ গড়ে তুলতে হবে। আমরা এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব।
ওয়েস্টার্ন মেরিনার শীপইয়ার্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের আগামী দিনের লক্ষ্য হওয়া উচিত শার্ট টু শিপ। পোশাক শিল্প দিয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। আগামী দিনে বাংলাদেশে এগিয়ে যাবে শিপবিল্ডিং শিল্প দিয়ে। তিনি জানান, বিভিন্ন দেশ থেকে তার প্রতিষ্ঠানে ৭০টি জাহাজের অর্ডার রয়েছে। তিনি বলেন, এই খাতের বিকাশ ব্যাপক দেশের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে। তবে এই শিল্পের বিকাশে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার কোন বিকল্প নেই। সিএমসি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সিএমসি’র পরিচালক খোরশেদ আলম সারা বিশে^ মেরিটাইম শিল্পের দক্ষ জনবলের ব্যাপক চাহিদার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই শিল্পের বিকাশ ঘটিয়ে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় কমপক্ষে পাঁচগুণ করা সম্ভব।
সাইফুল ইসলাম শামীম মেরিটাইম শিল্পের বিকাশে গণমাধ্যমের ব্যাপক ভূমিকা থাকা উচিত বলে উল্লেখ করেন।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড