May 25, 2013, 11:37 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** দেশে নৈরাজ্য সৃষ্টি ও যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য বিএনপি হরতাল ডেকেছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী **   |   বাসস রাষ্ট্রপতি : ** সাম্য ও মানবতার কবি নজরুল বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র : রাষ্ট্রপতি **   |    অথর্নীতি : ** শিগগিরই তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ কাজ শুরু হবে ** সকল প্রবাসীর টাকা বৈধ পথে এলে গতবছর রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াতো ২৮০০ কোটি ডলার **   |    জাতীয় সংবাদ : ** রাজপথে হুমকি-ধামকি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যাবে না : তথ্যমন্ত্রী **আউট সোর্সিং তরুণ-তরুণীদের জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : মেয়র আইভী **   |   বাসস প্রধানমন্ত্রী : ** প্রধানমন্ত্রীর সঙ্গে কিশোরগঞ্জ আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় কাল **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ড্রোন হামলা আত্মরক্ষার ‘ন্যায্য যুদ্ধ’: ওবামা ** যুক্তরাষ্ট্রে সেতু ধস : গাড়ি ও যাত্রী নদীতে ** ভারত শাসিত কাশ্মিরে জঙ্গি হামলায় ৩ সৈন্য নিহত **   |    জাতীয় সংবাদ : ** বিএনপি কথার সাথে কাজের মিল নেই : নাসিম ** তারেক রহমানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইন প্রতিমন্ত্রী ** রংপুরে ৪ লেন সম্প্রসারণ কাজ সেপ্টেম্বরে শেষ হবে : যোগাযোগমন্ত্রী **   |    আন্তর্জাতিক সংবাদ : ** কঙ্গোতে জাতিসংঘ সৈন্য এক বা দুই মাস থাকবে : বান ** রাশিয়ার দূর প্রাচ্যে ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার **    |   খেলাধুলার সংবাদ : ** শিরোপাই লক্ষ্য বায়ার্ন ও ডর্টমুন্ডের : কাল মুখোমুখি হচ্ছে জার্মানীর দুই ফুটবল পরাশক্তি ** চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানী আম্পায়ার আসাদ রউফকে বাদ দিলো আইসিসি ** ‘হাফ-ফিট’ মেসিকে দলে রাখলেন আর্জেন্টিনার কোচ **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
সেনেগালের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানীর আহ্বান রাষ্ট্রপতির
 
ঢাকা, ১৫ মার্চ (বাসস) : রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সেনেগালের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশ থেকে তুলনামূলক কম মূল্যে বিশ্বমানের পণ্য আমদানীর আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে সেনেগালের নবনিযুক্ত রাষ্ট্রদূত আমাদু মোস্তফা দিউভ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি আরো বলেন, বাংলাদেশে ওষুধ, সিরামিকস এবং পাটজাত ও চামড়াজাত দ্রব্যসহ বহু বিশ্বমানের রফতানীমুখী পণ্য উৎপাদিত হয় ।
রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে জিল্লুর রহমান বলেন, সেনেগাল বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু। দু’ দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, সেনেগাল হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সমর্থনদানের জন্য সেনেগালের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
সেনেগালের রাষ্ট্রদূত বলেন, তার দেশ শিক্ষা ও কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতার সম্পর্ক বাড়াতে অত্যন্ত আগ্রহী। তিনি এ ব্যাপারে দু'দেশের মধ্যে একটি যৌথ কমিশন গঠনের কথা বলেন।
রাষ্ট্রপতির সচিবগণ ও ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এসময় উপস্থিত ছিলেন।
এরআগে সেনেগালের রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড