May 25, 2013, 2:24 pm (BST)

সংবাদ শিরোনাম

অথর্নীতি : ** জনঅংশগ্রহণমূলক জেলা বাজেট বাস্তবায়নের দাবি জানিয়েছে নাগরিক মোর্চা **   |    আন্তর্জাতিক সংবাদ : ** কাবুলে তালেবান হামলায় এক পুলিশ ও পাঁচ বন্দুকধারী নিহত ** ফিলিপাইনে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ১১ ** ব্রিটেনে বাঘের হামলায় চিড়িয়াখানা কর্মীর মৃত্যু **   |    বিভাগীয় সংবাদ : ** রংপুরে নজরুলের জন্ম জয়ন্তী পালন **   |    জাতীয় সংবাদ : ** সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত : ভারী বর্ষণের পূর্বাভাস ** সরকার চলমান উন্নয়ন ও সুস্থ গণতান্ত্রিক ধারা বজায় রাখতে বদ্ধপরিকর : ফারুক চৌধুরী ** রাজশাহী সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত **   |   বাসস প্রধানমন্ত্রী : ** নজরুলের স্বপ্নপূরণে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : রাষ্ট্রপতি
 
ঢাকা, ১৬ মার্চ (বাসস) : রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বলেছেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শৈশব থেকেই তাদের মধ্যে সৎ গুণাবলীর উন্মেষ ঘটাতে হবে যাতে তারা দেশ ও মানুষকে ভালোবাসতে শেখে। বঙ্গবন্ধুর দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
রাষ্ট্রপতি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১২ উপলক্ষে রাষ্ট্রপতি এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি এ দিবস উপলক্ষে বাংলাদেশের সকল শিশু-কিশোরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মহান এই নেতার চিন্তা চেতনায় সবসময় কাজ করতো বাংলা, বাঙালি ও বাংলাদেশ। এই অবিসংবাদিত নেতা কৈশোর থেকেই বাঙালি জাতির অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।
তিনি বলেন, বাঙালি জাতির এই মহানায়কের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। ’৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৮ এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, ’৬৬ এর ৬ দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান ’৭০ এর নির্বাচনসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এজন্য তাঁকে জীবনে বহুবার কারাবরণ করতে হয়েছে; সহ্য করতে হয়েছে অমানবিক নির্যাতন। তবুও তিনি কখনো আপোষ করেননি।
তিনি বলেন, বাঙালি জাতির এই অবিসংবাদিত নেতা ১৯৭১ সালে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে এদেশের আপামর জনগণ মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জন করে বহু কাক্সিক্ষত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদ স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে অন্যতম। সরকার শিশু অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। শিশুদের সুন্দর ভবিষ্যৎ এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি জাতির পিতার ৯২তম জন্মবার্ষিকীতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড