May 25, 2013, 9:26 pm (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : **মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ হরতালকে ভয় পায় না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী**বিরোধীদলের কথা থাকলে সংসদে এসে বলতে পারে : ফারুক খান**   |    জাতীয় সংবাদ : **হরতালে নাশকতা করে ভুয়া দাবী পূরণ হবে না : তথ্যমন্ত্রী**ডাক বিভাগকে সমৃদ্ধশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : সাহারা খাতুন**টঙ্গীতে গোলটেবিলে বৈঠকে তথ্য প্রকাশ : কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বিশ্বে প্রতিবছর ২০ লাখ শ্রমিক মারা যায়**   |   খেলাধুলার সংবাদ : **বার্সেলোনাতেই থাকছেন সানচেজ**বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ব্যাপারে এখনো ভাবছেন নেইমার** কাল থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ‘ফ্রেঞ্চ ওপেন’**চ্যাম্পিয়নস লীগ টি২০’র পরে আইপিএল থেকে অবসর নিচ্ছেন দ্রাবিড়**   |    জাতীয় সংবাদ : **রূপকল্প-২০২১ বাস্তবায়নে এনজিও’র অংশগ্রহণ অত্যাবশ্যক : মোহাম্মদ নাসিম**রাস্তা মেরামত ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিলেন যোগাযোগমন্ত্রী**গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুলকে স্মরণ**   |    অথর্নীতি : **গত এক দশক ধরে একই হারে স্থিতিশীল প্রবৃদ্ধি হচ্ছে : গভর্নর** জনঅংশগ্রহণমূলক জেলা বাজেট বাস্তবায়নের দাবি জানিয়েছে নাগরিক মোর্চা **   |    আন্তর্জাতিক সংবাদ : **কাবুলে তালেবান হামলায় এক পুলিশ ও পাঁচ বন্দুকধারী নিহত ** ফিলিপাইনে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ১১ ** ব্রিটেনে বাঘের হামলায় চিড়িয়াখানা কর্মীর মৃত্যু **আফগানিস্তানে হামলার একদিন পর হাতে হাতে ১০ হাজার শান্তি বেলুন**   |    বিভাগীয় সংবাদ : **রবীন্দ্রনাথ, নজরুলের দর্শন আমাদের পাথেয় : বেরোবি উপচার্য**গুম ঘটনার গোড়া খুঁজে রেব করতে হবে : মেয়র ঝন্টু** রংপুরে নজরুলের জন্ম জয়ন্তী পালন **সোনালী ব্যাংক লিমিটেডে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত **   |    জাতীয় সংবাদ : ** সংলাপ ও সংঘাত এক সাথে চলতে পারে না : সুরঞ্জিত **নারীদের অন্ধকারে রেখে জাতিকে খুঁড়িয়ে চলতে দেয়া যায় না : পররাষ্ট্রমন্ত্রী **সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত : ভারী বর্ষণের পূর্বাভাস **    |   বাসস প্রধানমন্ত্রী : **১৫ ফেব্রুয়ারি ও মাগুরার মতো নির্বাচন আর নয় : প্রধানমন্ত্রী** নজরুলের স্বপ্নপূরণে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর **প্রধানমন্ত্রীর সাথে ৩০ মে মাদারীপুর ও ১ জুন ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতাদের মতবিনিময় সভা**   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১৭ মার্চ (বাসস) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের ‘বঙ্গবন্ধু-বাংলাদেশের প্রতীক’ শীর্ষক ১৩ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী আজ শুরু হয়েছে।
তথ্য এবং সং¯কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ আজ এ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, যার যার অবস্থান থেকে জাতি ও দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর তথ্য বিবরণীর।
প্রদর্শনী ২৯ মার্চ পর্যন্ত চলবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় চিত্রশালা প্লাজায় শিশু-কিশোর চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩ শতাধিক শিশু এতে অংশগ্রহণ করে।
তথ্য মন্ত্রী শিশুদের বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড