May 19, 2013, 3:37 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ : শওকত আলী **   |    জাতীয় সংবাদ : ** হেফাজত নামধারীরা জঙ্গিবাদ উত্থানের চেষ্টা চালাচ্ছে : হাসানুল হক ইনু ** জিসি দেব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন : ঢাবি উপাচার্য **   |    জাতীয় সংবাদ : ** আগামীকাল ১৪ দলের গণসমাবেশ ** সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ** বিরোধী জোট ১৫ আগস্টের পুনরাবৃত্তির ষড়যন্ত্র করছে : মোহাম্মদ নাসিম **   |   বাসস প্রধানমন্ত্রী : ** কেবলমাত্র সদস্যপদ রক্ষায় সংসদে যোগ দেবেন না : খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী ** প্রধানমন্ত্রী কাল থাইল্যান্ড যাচ্ছেন **   |   খেলাধুলার সংবাদ : ** এ্যাথলেটিক্স ক্যাম্পের জন্য ১৭জন এ্যাথলেট মনোনীত ** রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে কোপ ডেল রে শিরোপা জিতলো এ্যাথলেটিকো মাদ্রিদ **   |    জাতীয় সংবাদ : ** বিরোধী দল পরীক্ষার মাঝে হরতাল দিয়ে পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে : শিক্ষামন্ত্রী নাহিদ ** সাম্প্রদায়িক শক্তি দেশের ইতিহাস ও ঐতিহ্যের শত্রু : ইনু **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মনমোহন ** কায়রোতে মুরসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ, সংঘর্ষ **   |    বিভাগীয় সংবাদ : ** কেসিসি’র নির্বাচনে ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ : কেএমপি ** কাপ্তাইয়ে একাধিক ঝুঁকিপূর্ণ ভবন, বিএফআইডিসির আবাসিক ভবন ধসের আশংকা ** বাজেটে রংপুর বিভাগের বিশেষ বরাদ্দ দাবি **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ চার দিনের বৈঠক সমাপ্ত : সীমান্তে গুলি বিনিময় এবং হত্যা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত
 
নয়াদিল্লী, ১৯ মার্চ (বাসস) : বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে গুলি বিনিময় এবং হত্যা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
আজ নয়াদিল্লীতে বিএসএফ সদর দপ্তরে বিজিবি এবং বিএসএফ’র চারদিনের সম্মেলন শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়।
এতে উভয় দেশের সীমান্তে বসবাসকারী নাগরিকদের শান্তিপূর্ণ জীপন-যাপন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে বিএসএফ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন এবং বিএসএফ’র মহাপরিচালক ইউ কে বানসাল বলেন, চারদিনের এই সম্মেলনে বর্ডার ম্যানেজমেন্টসহ সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নেয়া সিন্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এক ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বিজিবি প্রধান বলেন, কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেয়া হয় না। সীমান্তে গুলিবর্ষণ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ সরকারের নীতিই হচ্ছে বেসামরিক লোকজনের উপর গুলি না করা এবং আমরা কখনই তা করি না।
ভারতের ন্যয় বাংলাদেশও রাতে সীমান্তে সান্ধ্য আইন জারি করবে কি-না এমন এক প্রশ্নের উত্তরে বিজিবি প্রধান বলেন, ‘আমরা সান্ধ্য আইন জারিতে বিশ্বাস করিনা। আমরা মনে করি একটি স্বাধীন দেশের নাগরিকদের সব সময়ই চলাচল করার অধিকার রয়েছে।’
ভারত থেকে বাংলাদেশে ফেন্সিডিলসহ মাদকদ্রব্য পাচার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিএসএফ প্রধান বলেন, এ সমস্যা দূর করার জন্যে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং প্রায় ৫ লাখ বেতল ফেন্সিডিল আটক করা হয়েছে।
যৌথ বিবিৃতিতে বলা হয়, বিজিবি ও বিএসএফ সীমান্তে স্পর্শকাতর বিওপিগুলোতে অতিরিক্ত টহলের ব্যবস্থা করবে। রাতের অন্ধকারে চোরাচালান এবং মাদক পাচারকারীদের চলাচল বন্ধ করার জন্যে সম্ভাব্য পথগুলো নজরদারিতে রাখা হবে। এ ছাড়া নারী-শিশু ধরা পড়লে তারা পাচারের শিকার বলে গণ্য হবেন এবং বিজিবি-বিএসএফ তাদের গ্রহণ করবে। সীমান্তে কোন ঘটনা ঘটলে উভয়ের পক্ষ থেকে দ্রুত তদন্তের ব্যবস্থা এবং একে অপরকে ঘটনা সম্পর্কে অবহিত করবে।
সূত্র জানায়, বৈঠকে বর্ডার ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া যেসব দুষ্কৃতিকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রযেছে এবং যারা আত্মগোপন করে আছে উভয়পক্ষ নতুন করে তাদের তালিকা করারও সিন্ধান্ত নিয়েছে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড