May 19, 2013, 7:08 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ : শওকত আলী **   |    জাতীয় সংবাদ : ** হেফাজত নামধারীরা জঙ্গিবাদ উত্থানের চেষ্টা চালাচ্ছে : হাসানুল হক ইনু ** জিসি দেব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন : ঢাবি উপাচার্য **   |    জাতীয় সংবাদ : ** আগামীকাল ১৪ দলের গণসমাবেশ ** সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ** বিরোধী জোট ১৫ আগস্টের পুনরাবৃত্তির ষড়যন্ত্র করছে : মোহাম্মদ নাসিম **   |   বাসস প্রধানমন্ত্রী : ** কেবলমাত্র সদস্যপদ রক্ষায় সংসদে যোগ দেবেন না : খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী ** প্রধানমন্ত্রী কাল থাইল্যান্ড যাচ্ছেন **   |   খেলাধুলার সংবাদ : ** এ্যাথলেটিক্স ক্যাম্পের জন্য ১৭জন এ্যাথলেট মনোনীত ** রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে কোপ ডেল রে শিরোপা জিতলো এ্যাথলেটিকো মাদ্রিদ **   |    জাতীয় সংবাদ : ** বিরোধী দল পরীক্ষার মাঝে হরতাল দিয়ে পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে : শিক্ষামন্ত্রী নাহিদ ** সাম্প্রদায়িক শক্তি দেশের ইতিহাস ও ঐতিহ্যের শত্রু : ইনু **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মনমোহন ** কায়রোতে মুরসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ, সংঘর্ষ **   |    বিভাগীয় সংবাদ : ** কেসিসি’র নির্বাচনে ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ : কেএমপি ** কাপ্তাইয়ে একাধিক ঝুঁকিপূর্ণ ভবন, বিএফআইডিসির আবাসিক ভবন ধসের আশংকা ** বাজেটে রংপুর বিভাগের বিশেষ বরাদ্দ দাবি **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
বিরোধী দলকে অপপ্রচারের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে : ওবায়দুল কাদের
 
ঢাকা, ১৯ মার্চ (বাসস): বিরোধী দলকে অপপ্রচারের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, অপপ্রচারের রাজনীতি বাদ দেন। সংসদে এসেই চলে না গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে রুপরেখা তুলে ধরুন। দুই দল আলাপ আলোচনা করে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু ও সুন্দর করা যায় তা আলোচনার মাধ্যমেই ঠিক করা যাবে। সরকারি দল ও বিরোধী দলের আলোচনার মাধ্যমেই সংঘাতের রাজনীতির পরিত্রাণ সম্ভব বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য।
ওবায়দুল কাদের আজ সোমবার সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সরকারি তিতুমীর কলেজ এ আলোচনা সভার আয়োজন করে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারুজ্জামান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর ফাহমিদা খাতুন প্রমুখ বক্তৃতা করেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী সংসদ নির্বাচন অন্তরবর্তী কালীন সরকারের অধীনে হবে। আমি আশা করবো বিরোধী দল এক বছর পরে সংসদে এসেছে, তারা সংসদে এসেই চলে যাবে না। তারা অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা সংসদের মাধ্যমে সমগ্র জাতির সামনে তুলে ধরবে। তারপর আমরা দু’দল আলাপ আলোচনা করে ঠিক করতে পারবো যে আগামী নির্বাচন কিভাবে হবে।
যানজট নিরোসনের বিষয় আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। যানজট নিরসন করা কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। ঠিকমত কাজ করলে যানজট নিরশন সম্ভব।
আগামী এক বছরের মধ্য যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেন তিনি বলেন, আগামী তিন মাসের মধ্য ২৯০টি ভাল গাড়ি আনা হবে এবং এর ১০০টি গাড়ি ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজে দেয়া হলে যানজট অনেকটা কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রীরা যদি নিজেকে মন্ত্রী না ভেবে, কর্মী ভেবে কাজ করেন তাহলে দেশ এগিয়ে যাবে। আর যদি কেউ মনে করে আমি মন্ত্রী আমাকে কেন কাজ করতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে কিভাবে? আমাদেরকে মন্ত্রীর ভাব কমাতে হবে। দেশের মানুষের জন্য কর্মী ভেবে নিজেদের কাজ করতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আমাদেরকে বর্তমান সময়ের রাজনীতির চিন্তা করলে হবে না। আগামী নির্বাচনের কথা ভেবে রাজনীতি না করে ভবিষ্যতের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে।
মেধাবী ছাত্র-ছাত্রীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েই তিনি বলেন, ‘আজ আর কোন ভালো ছাত্র-ছাত্রী রাজনীতিতে আসতে চায় না। মেধাবীরা রাজনীতি বিমুখ হয়ে পড়ছে। তারা রাজনীতি থেকে দূরে সরে যায়। এখন সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র-ছাত্রী ছাত্র নেতাদের দেখলে ভয় পায়। তোমাদের এ ভয়ের কারণ দূর করতে হবে’।
তিনি বলেন, মেধাবীরা যদি রাজনীতি থেকে দূরে সরে যায় তা হলে ভবিষ্যতে এ দেশের সংসদ খারাপ লোকের হাতে চলে যাবে।
ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা দেশের জন্য কাজ করো। তোমাদের মাঝে অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। কয়েক জনের জন্য সমস্ত ছাত্রলীগের বদনাম হতে পারে না।
এ সময় ছাত্রলীগ নেতাদের লেখা-পড়ার পাশাপাশি সারাদেশে শিক্ষামূলক নানা কর্মসূচি হাতে নেয়ার আহ্বান জানান।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড