May 25, 2013, 12:55 am (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** দেশে নৈরাজ্য সৃষ্টি ও যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য বিএনপি হরতাল ডেকেছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী **   |   বাসস রাষ্ট্রপতি : ** সাম্য ও মানবতার কবি নজরুল বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র : রাষ্ট্রপতি **   |    অথর্নীতি : ** শিগগিরই তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ কাজ শুরু হবে ** সকল প্রবাসীর টাকা বৈধ পথে এলে গতবছর রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াতো ২৮০০ কোটি ডলার **   |    জাতীয় সংবাদ : ** রাজপথে হুমকি-ধামকি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যাবে না : তথ্যমন্ত্রী **আউট সোর্সিং তরুণ-তরুণীদের জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : মেয়র আইভী **   |   বাসস প্রধানমন্ত্রী : ** প্রধানমন্ত্রীর সঙ্গে কিশোরগঞ্জ আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় কাল **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ড্রোন হামলা আত্মরক্ষার ‘ন্যায্য যুদ্ধ’: ওবামা ** যুক্তরাষ্ট্রে সেতু ধস : গাড়ি ও যাত্রী নদীতে ** ভারত শাসিত কাশ্মিরে জঙ্গি হামলায় ৩ সৈন্য নিহত **   |    জাতীয় সংবাদ : ** বিএনপি কথার সাথে কাজের মিল নেই : নাসিম ** তারেক রহমানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইন প্রতিমন্ত্রী ** রংপুরে ৪ লেন সম্প্রসারণ কাজ সেপ্টেম্বরে শেষ হবে : যোগাযোগমন্ত্রী **   |    আন্তর্জাতিক সংবাদ : ** কঙ্গোতে জাতিসংঘ সৈন্য এক বা দুই মাস থাকবে : বান ** রাশিয়ার দূর প্রাচ্যে ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার **    |   খেলাধুলার সংবাদ : ** শিরোপাই লক্ষ্য বায়ার্ন ও ডর্টমুন্ডের : কাল মুখোমুখি হচ্ছে জার্মানীর দুই ফুটবল পরাশক্তি ** চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানী আম্পায়ার আসাদ রউফকে বাদ দিলো আইসিসি ** ‘হাফ-ফিট’ মেসিকে দলে রাখলেন আর্জেন্টিনার কোচ **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
তথ্যমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ প্রতিনিধির সাক্ষাৎ : নারী ও শিশু উন্নয়ন যোগাযোগ প্রকল্প ৫ বছর বৃদ্ধি
 
ঢাকা, ১৯ মার্চ (বাসস) : তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে আজ ঢাকায় তাঁর তথ্য মন্ত্রণালয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ কান্ট্রি রিপ্রেজেনট্রেটিভ ডা. পেসকেল ভেলেনিউভ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ইউনিসেফ প্রতিনিধি জানান, জাতিসংঘ সংস্থাটি বাংলাদেশে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর/সংস্থাসমূহের মাধ্যমে নারী ও শিশু উন্নয়নে পরিচালিত যোগাযোগ প্রকল্পের কার্যক্রম আরো ৫ বছর বৃদ্ধি করতে সম্মত হয়েছে।
তথ্যমন্ত্রী বাংলাদেশে নারী ও শিশুদের উন্নয়নে ইউনিসেফের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য সংস্থার প্রতিনিধিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দেশের নারী ও শিশুর উন্নয়নে তথ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘এডভোকেসি এন্ড কমিউনিকেশন ফর উইমেন এন্ড চিল্ড্রেন’ শিরোনামে এ প্রকল্পে ইউনিসেফ ১৯৯৬ সন থেকে সহায়তা দিয়ে যাচ্ছে। প্রকল্পের ৩য় পর্যায় ২০১২ সনের জুনে শেষ হবে। ইউনিসেফের সম্মতির প্রেক্ষিতে প্রকল্পের ৪র্থ পর্যায় ২০১২ সনের জুলাই থেকে ২০১৭ সনের জুন পর্যন্ত চলবে।
ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে আলোচনাকালে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি এ প্রসঙ্গে বর্তমান সরকারের সময়ে কার্যকর তথ্য অধিকার আইনের কথা উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর/সংস্থা এবং গণমাধ্যমসমূহের উন্নয়নে কারিগরি সহায়তা প্রদানের জন্য ইউনিসেফ প্রতিনিধিকে অনুরোধ জানান।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড