May 22, 2013, 8:39 pm (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : **ডেমরা-আমুলিয়া-রামপুরা সড়কের অবশিষ্ট ৩ কিলোমিটার কাজ জানুয়ারিতে শেষ হবে : ওবায়দুল কাদের**বিআইডব্লিউটিসি’র ফেরি ও জাহাজের জন্য ভিটিএস উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী**   |   বাসস রাষ্ট্রপতি : **বুদ্ধের শিক্ষা আজও অনুপ্রাণিত করে : রাষ্ট্রপতি **   |   বাসস প্রধানমন্ত্রী : **সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্ত ১২১টি পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান **গৌতম বুদ্ধের আর্দশ লালন করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর**   |    জাতীয় সংবাদ : **আগামীকাল বুদ্ধ পূর্ণিমা**বাংলাদেশের অনেক সাম্প্রতিক অর্জন আন্তর্জাতিক অঙ্গনে এদেশকে মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করেছে: সংস্কৃতি মন্ত্রী** রাজধানীতে দুই ’অপরাধী’ বন্দুকযুদ্ধে নিহত ** চট্টগ্রাম ও বরিশাল বিভাগে অতি বর্ষণের পূর্বাভাস **   |    আন্তর্জাতিক সংবাদ : ** পাকিস্তান সফরে চীনের প্রধানমন্ত্রী ** ইরাকে ‘গৃহযুদ্ধ’ বেঁধে যেতে পারে : কানাডার হুঁশিয়ারী ** হাসপাতাল ছেড়েছেন ইমরান ** উ.কোরিয়া বিশেষ দূত হিসেবে সামরিক নেতাকে চীনে পাঠিয়েছে **   |   খেলাধুলার সংবাদ : ** ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ইনজুরি আক্রান্ত মারে ** আমি অবসর নেইনি : মোহাম্মদ ইউসুফ **   |    বিভাগীয় সংবাদ : ** কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে ধানক্ষেত ** ঠাকুরগাঁওয়ে আবাদি জমিতে ইটভাটা : পুড়ছে ধান ** শুক্রবার রংপুরে ১৪ টি কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে ** কিশোরগঞ্জ উপ-নির্বাচন আগামী ৩ জুলাই ** বাগেরহাটে ‘ডাকরা গণগত্যা দিবস’ পালিত **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
দেশকে ব্যর্থ না করে পাকিস্তান চলে যান : বেগম খালেদা জিয়াকে হানিফ
 
ঢাকা, ২২ মার্চ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে এ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করে, দয়া করে আপনি পাকিস্তানে চলে যান।
তিনি বলেন, যে দেশে প্রধান বিরোধী দল স্বাধীনতা-বিরোধী শক্তির কাছ থেকে নির্বাচনের জন্য টাকা নিতে পারে, সে দেশের মানুষের জন্য এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? যে দেশের সাথে যুদ্ধ করে আমরা ৩০ লাখ ভাইকে হারিয়েছি। একটা দল তাদের কাছ থেকে কীভাবে টাকা আনে?
হানিফ আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যৌথ সভায় এ কথা বলেন।
সমুদ্র জয় উপলক্ষ্যে আগামী ৩০ মার্চ ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে। এই শোভাযাত্রা সফল করতেই যৌথসভার আয়োজন করা হয়।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য বিএনপি-জামায়াত একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে। ১৯৭১ সালের মতো দেশ পরিচালনা করেছে বিএনপি তাদের শাসনামলে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার দল কেন পাকিস্তানপন্থী রাজনীতি করেন তার আসল খবরটা আমরা পেলাম এই স্বাধীনতার মাসে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র প্রধান আদালতের হলফনামায় বলেছেন, তারা বিভিন্ন সময় রাজনৈতিক দলকে অর্থ দিয়ে তাদের পারপাস সার্ভ করে। তারমধ্যে বিএনপিও রয়েছে।’
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘বেগম খালেদা জিয়া যে কখনো স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ছিলেন না, এবার তা আবারও প্রমাণ হয়েছে। খালেদা জিয়া এই দেশে পাকিস্তানের মূল এজেন্ট।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি সবসময় এই সরকারের সমস্ত কর্মকান্ডকে বাধা দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা আশা করি আপনি ক্ষমা চেয়ে পাকিস্তান ফিরে যান।
‘তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতারা মিথ্যাচার করছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘তারেক রহমান যদি ২১ আগস্ট বোমা হামলায় জড়িত না হন তাহলে কে জড়িত? বেগম খালেদা জিয়া? আপনাকে বলতে হবে হত্যাকান্ড কে ঘটিয়েছিল তারেক না খালেদা?’
বিএনপিকে উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, আমরা সমুদ্র জয় করেছি। এটা আমাদের বিরাট অর্জন। কিন্তু বিরোধীদল হীনমন্যতার প্রকাশ ঘটাতে এই ঘটনারও বিরুদ্ধে কথা বলছেন। আসলে বিরোধী দলের স্বভাব সকল কিছুতেই বিরোধিতা করা।
তিনি বাংলাদেশ-পাকিস্তানের এশিয়া কাপের ফাইনাল খেলা প্রসঙ্গে বলেন, আজকে আমরা এশিয়া কাপ জয় করতে পারলে আরো একটা আনন্দ মিছিল করবো। আজকে পাকিস্তানকে বধ করতে পারলেই আমরা আরেকটা বিজয় ছিনিয়ে আনবো।
আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করতে গিয়ে মোফাজ্জল হোসেন চ্যেধুরী মায়া বলেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর দু’দিন পরেই ৩০ মার্চ বঙ্গবন্ধু এভিনিউ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে সমুদ্র জয়ের উল্লাস করবে মহানগর আওয়ামী লীগ।
তিনি বলেন, আমরা বর্ণাঢ্য বিজয় র‌্যালি করতে চাই। মানুষ যেন বুঝতে পারে ঢাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড