ঢাকা, ২২ মার্চ (বাসস) : রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলায় টাইগারদের উৎসাহ যোগাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান।
প্রথমে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছেন। এরপর ৬টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি পৌঁছেন এবং প্রেসিডেন্সিয়াল বক্সে বসে খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেট-২০১২ আয়োজন করেছে। |