May 19, 2013, 11:22 pm (BST)

সংবাদ শিরোনাম

বাসস রাষ্ট্রপতি : ** বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ **   |    অথর্নীতি : ** এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার উদ্বোধন ** আর্থিক শিক্ষা প্রসারে ‘ফিন্যান্সিয়াল লিটারেসি’ কার্যক্রম চালু হলো **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ভারত সফরে চীনের প্রধানমন্ত্রী **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ক্ষমতা ছাড়বেন না সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ** যুক্তরাষ্ট্রে মায়ানমার নেতার যুগান্তকারী সফর ** করাচিতে বিশিষ্ট নারী রাজনীতিক গুলিতে নিহত ** দ. সুদানে বন্দুকধারীদের হামলায় নিহত ২৯ **   |   বাসস প্রধানমন্ত্রী : ** পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতিতে পরিবারের সম্পৃক্ততার ধারণা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ** কেপিইজেড নিয়ে শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর আলোচনা ** প্রধানমন্ত্রী চিয়াংমাইয়ে পৌঁছেছেন **   |   খেলাধুলার সংবাদ : ** মাদ্রিদে বিজয় উৎসব করল এ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরা ** স্পট ফিক্সিং : আরো অনেক খেলোয়াড় জড়িত থাকতে পারে বলে ধারনা করছে দিল্লি পুলিশ ** বিদায়ী ম্যাচে বেকহ্যামের সাথে কাঁদলো অনেকেই **   |    বিভাগীয় সংবাদ : ** বাগেরহাটে ইউপি চেয়ারম্যান হত্যাকান্ডের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিএনপি নেতাসহ আটক ৪ ** পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ৫ **   |    জাতীয় সংবাদ : ** বেগম জিয়াকে সংলাপে বসার আহবান জানালেন তথ্যমন্ত্রী ** আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্ধারণ করা হবে : সৈয়দ আশরাফ ** বেগম জিয়াকে সংলাপে বসার আহবান জানালেন তথ্যমন্ত্রী **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মানুষের ঢল
 
ঢাকা, ২৬ মার্চ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আজ সকালে জনতার ঢল নামে।
হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে সকালে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক ও এর আশে পাশের এলাকা।
সূর্য ওঠার সাথে সাথে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের মানুষ ধানমন্ডি ৩২ নম্বরের পূর্বপ্রান্তে মিরপুর সড়কে জড়ো হতে থাকে।
সকাল সাড়ে ৬ টার মধ্যেই ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থক এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
এ সময় বিভিন্ন সংগঠনের ব্যানারে উপস্থিত হাজার হাজার নারী-পুরুষের কণ্ঠে উচ্চারিত হতে থাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জামায়াত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়’, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই দিতে হবে’, ‘মুজিবের বাংলায় খুনিদের ঠাঁই নাই’, শ্লোগানে এলাকার আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।
সকাল ৭টা ১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শেখ হাসিনা এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রীগণ এবং দলীয় সংসদ সদস্যবৃন্দ এ সময় তাঁর সঙ্গে ছিলেন। এরপর জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ এডভোকেটও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. এস এ মালেক, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দকী, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সতীশ চন্দ্র রায়, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পরাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ, সংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক এডভেঅকেট আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ এ সময়ে উপস্থি ছিলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ সারিবদ্ধভাবে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মির্জা আজম এমপির নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার ও সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলমের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ, ড. মির্জা আব্দুল জলিল ও মোতাহার হোসেনের নেতৃত্বে কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্ল¬¬া আবু কাওসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আসরাফুন্নেছা মোশারফ এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান এমপির নেতৃত্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এমপি ও সাধারণ সম্পাদক অপু উকিল এমপির নেতৃত্বে যুব মহিলা লীগ এবং মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বঙ্গববন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ডা. ইকবাল আর্সলানের নেতৃত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মৎস্যজীবী লীগ, যুব শ্রমিক লীগ, হকার্স লীগ, তাঁতী লীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মোটর চালক লীগ, ওলামা লীগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, শেখ কামাল স্মৃতি সংসদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু লেখক সমিতি, জাতীয় গীতিকবি পরিষদ, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ, সচেতন শিক্ষক সমাজ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সংসদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম, সোনালী ব্যাংক এমপ্ল¬য়ীজ ইউনিয়ন, রূপালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন, ছিন্নমূল হকার্স লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন, বাস্তুহারা লীগ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী, মুক্তিযোদ্ধা ঐক্যজোট, রিকশা-ভ্যান শ্রমিক লীগ, বঙ্গবন্ধু ডিপ্লে¬ামা কৃষিবিদ পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, নাগরিক কমিটি, আইন সমিতি, শিশু-কিশোর যুব সাংস্কৃতিক জোট, নির্মাণ শ্রমিক লীগ, জেবুনন্নেছার নেতৃত্বে পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ পরিষদ, জননেত্রী পরিষদ, বঙ্গবন্ধু আইন পরিষদ, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি, সোনার বাংলা যুব পরিষদ, যুব সাংস্কৃতিক জোটসহ অসংখ্য দল ও সংগঠন এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিৃকতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড