May 23, 2013, 2:14 am (BST)

সংবাদ শিরোনাম

অথর্নীতি : ** রংপুরের মোতাহার জুটমিলের পাটের ইয়ার্ন বিদেশে রপ্তানি হচ্ছে ** বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগে মালয়েশিয়ার প্রতি ডিসিসিআই'র আহবান ** খেলাপি ঋণ কমাতে বেসরকারী ব্যাংকগুলোর সাথে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক **   |    জাতীয় সংবাদ : ** আগামীকাল বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা ** বাংলাদেশের স্বাস্থ্যসেবার খাতটিকে আমরা মুক্ত বাজার অর্থনীতির কাছে ইজারা দিতে পারিনা : তথ্যমন্ত্রী ** ডেমরা-আমুলিয়া-রামপুরা সড়কের অবশিষ্ট ৩ কিলোমিটার কাজ জানুয়ারিতে শেষ হবে : ওবায়দুল কাদের **   |   বাসস রাষ্ট্রপতি : ** বুদ্ধের শিক্ষা আজও অনুপ্রাণিত করে : রাষ্ট্রপতি **   |   বাসস প্রধানমন্ত্রী : ** গৌতম বুদ্ধের আর্দশ লালন করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ** সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্ত ১২১টি পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান ** বাংলাদেশ সকল ধর্মের মানুষের : প্রধানমন্ত্রী **   |    জাতীয় সংবাদ : ** গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন ৬ জুলাই ** হাক্কানীর দুর্নীতি রোধে তার মূদ্রণের বিরুদ্ধে সুপ্রীম কোর্ট থেকে স্টে-ওর্ডার নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী ** ডিসিসি উত্তর ও দক্ষিণের নির্বাচনের ক্ষেত্রে আইনী বাধা দূর হয়েছে : সিইসি **   |    আন্তর্জাতিক সংবাদ : ** উ.কোরিয়া বিশেষ দূত হিসেবে সামরিক নেতাকে চীনে পাঠিয়েছে ** পাকিস্তান সফরে চীনের প্রধানমন্ত্রী ** ইরাকে ‘গৃহযুদ্ধ’ বেঁধে যেতে পারে : কানাডার হুঁশিয়ারী ** হাসপাতাল ছেড়েছেন ইমরান ** ইন্দোনেশিয়ায় খনি দুর্ঘটনা : আটকা পড়া সব শ্রমিকের লাশ উদ্ধার **   |   খেলাধুলার সংবাদ : ** ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ইনজুরি আক্রান্ত মারে ** আমি অবসর নেইনি : মোহাম্মদ ইউসুফ ** ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন ক্যারোল ** মক্কেলের ভাবমূর্তি নস্যাতের চেষ্টা করছে পুলিশ : শ্রীশান্থের আইনজীবী **   |    বিভাগীয় সংবাদ : ** কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে ধানক্ষেত ** ঠাকুরগাঁওয়ে আবাদি জমিতে ইটভাটা : পুড়ছে ধান ** শুক্রবার রংপুরে ১৪ টি কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে ** কিশোরগঞ্জ উপ-নির্বাচন আগামী ৩ জুলাই ** বাগেরহাটে ‘ডাকরা গণগত্যা দিবস’ পালিত **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
যুদ্ধাপরাধীদের বিচার করে আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা পালন করবে : আমির হোসেন আমু
 
ঢাকা, ১২ এপ্রিল (বাসস) : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে বলে উল্লেখ করা আছে। এ ইশতেহারের সপক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এ কারণেই যুদ্ধাপরাধীদের বিচার করে আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা পালন করবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সভপতিমন্ডলীর সাবেক সদস্য মরহুম মহিউদ্দিন আহমেদ ছিলেন সংগঠক ও
সাহসী পুরুষ। তিনি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩য় তলায় গণতান্ত্রিক লীগ আয়োজিত আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সাবেক সদস্য মরহুম মহিউদ্দিন আহমেদের ত্রয়োদশ ও পুলিশের সাবেক কর্মকর্তা এমএ হকের ষোড়শ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের নেতা শাহ আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, খোরশেদ আলম কবির, শেখ জাহাঙ্গীর আলম ও গণতান্ত্রিক লীগের সভাপতি আব্দুল জলিল।
আমির হোসেন আমু বলেন, মহিউদ্দিন আহমেদ এ দেশের প্রগতিশীল আন্দোলনের ধারক-বাহক ছিলেন। আজ তিনি বেঁচে থাকলে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সোচ্চার থাকতেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হলে জাতি দ্বিধা-বিভক্তি থেকে মুক্তি পাবে। এতদিন বিএনপি জনগণকে ভাওতা দিতে চেষ্টা করতো। তারা প্রচার করতো বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছেন। কিন্ত সে যুক্তি আজ ধোপে টিকছেনা। কারণ মরহুম জিয়া ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছেন। তারা এখন যুদ্ধাপরাধীদের পাশে এসে দাঁড়িয়েছেন এটাই স্বাভাবিক।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড