May 22, 2013, 10:13 am (BST)

সংবাদ শিরোনাম

বাসস রাষ্ট্রপতি : ** বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক চমৎকার : ড্যান মজীনা ** প্রকৌশল শিক্ষার্থীদের আসন বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির **   |    জাতীয় সংবাদ : ** চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ** প্রধান বিরোধী দল যুদ্ধাপরাধীদের রক্ষায় ও সরকারের সাফল্যকে ম্লান করতে দেশে সহিংসতা চালাচ্ছে : ইনু ** বাংলাদেশ অনেক ক্ষেত্রে প্রসংশনীয় আগ্রগতি অর্জন করেছে : জোহান্স ঝাট **   |   বাসস প্রধানমন্ত্রী : ** প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ** যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে প্রাণ ও সম্পদহানিতে প্রধানমন্ত্রীর শোক **   |    অথর্নীতি : ** সরকারের ব্যাংক ঋণ কমছে **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ইন্দোনেশিয়ায় খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ২১ ** গোলান মালভূমিতে ইসরাইলি সৈন্যরা সিরিয়ার পাল্টা হামলার শিকার ** যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে ৯১ জন নিহত ** শি-ওবামা বৈঠক আগামী জুনে ** ** এভারেস্টে বাংলাদেশীসহ দুই পর্বতারোহীর মৃত্যু **   |   খেলাধুলার সংবাদ : ** আইপিএল থেকে নাম প্রত্যাহার করলো পুনে ওয়ারিয়র্স ** প্রিমিয়ার লীগের বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন ফার্গুসন ** স্পট ফিক্সিংয়ে অভিযোগে গ্রেফতারকৃত ভারতের তিন বোলারকে আদালতে উপস্থাপন **   |    বিভাগীয় সংবাদ : ** নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রীসহ নিহত ৩ ॥ সড়ক অবরোধ, ভাঙচুর ** হেফাজতের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৯ **    |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
১০ মাসের মধ্যে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে : যোগাযোগমন্ত্রী
 
ঢাকা, ১২ এপ্রিল (বাসস) : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আশা প্রকাশ করেছেন আগামী দশ মাসের মধ্যে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।
তিনি বলেন, সেতু নির্মাণে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক সই হয়েছে। শীঘ্রই জাতীয় স্বার্থকে সমুন্নত রেখেই নির্মাণচুক্তি স্বাক্ষর করা হবে।
যোগাযোগমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই করে বুধবার রাতে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের একথা জানান।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমঝোতা স্মারকটি দু’দেশের সম্পর্ক উন্নয়নের একটি ঐতিহাসিক মাইল-ফলক। তিনি বলেন, স্মারক অনুযায়ী বিওওটি-ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণ করা হবে। মালয়েশিয়া সরকারের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সেতু নির্মাণে একটি গুচ্ছ গঠন করা হবে।
এছাড়া সেতু নির্মাণের প্রয়োজনীয় অর্থ সংগ্রহে কোনো সমস্যা নেই বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ মন্ত্রীকে অবহিত করেছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। দেশের ছোট-বড় প্রায় ত্রিশটি প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন চলমান। পদ্মা সেতু নির্মাণে জনগণের কাছে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, সরকারের হাতে সময় কম। বিশ্বব্যাংক বিলম্ব করায় সরকার বিকল্প অর্থায়নে মালয়েশিয়ার সাথে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এতে বিশ্বব্যাংকের সাথে কোনো বিরোধ তৈরি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় অবস্থানরত ২ লাখ ৬৭ হাজার প্রবাসী বাংলাদেশীকে বৈধ করার প্রক্রিয়া প্রায় শেষ করেছে বাংলাদেশ সরকার।
সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে যোগাযোগমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল মালয়েশিয়া গমন করেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হচ্ছেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল মাহমুদ, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম। খবর তথ্য বিবরণীর।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল কুয়ালালামপুরে পদ্মা সেতু ও সম্পর্কিত সুবিধাদিসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়ন বিষয়ক বিশেষ দূত দাতো সেরি সামি ভেলু চুক্তিতে নিজ-নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। অনুষ্ঠানস্থল হতে মালয়েশীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মতবিনিময় করেন।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড