May 25, 2013, 1:55 pm (BST)

সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক সংবাদ : ** ফিলিপাইনে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ১১ ** ব্রিটেনে বাঘের হামলায় চিড়িয়াখানা কর্মীর মৃত্যু **   |    বিভাগীয় সংবাদ : ** রংপুরে নজরুলের জন্ম জয়ন্তী পালন **   |    জাতীয় সংবাদ : ** সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত : ভারী বর্ষণের পূর্বাভাস ** সরকার চলমান উন্নয়ন ও সুস্থ গণতান্ত্রিক ধারা বজায় রাখতে বদ্ধপরিকর : ফারুক চৌধুরী ** রাজশাহী সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত **   |   বাসস প্রধানমন্ত্রী : ** নজরুলের স্বপ্নপূরণে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
বরিশালের কীর্তনখোলা নদীতে ড্রেজিং চলছে
 
বরিশাল, ১৫ সেপ্টেম্বর (বাসস) : জেলার কীর্তনখোলা নদীতে নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে ড্রেজিং’র কাজ শুরু হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রাতে এ ড্রেজিং শুরু হয়েছে।
ড্রেজিং বিভাগ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কীর্তনখোলা নদীর বেশ কয়েকটি স্থানে ডুবোচর জেগে উঠেছে। ফলে নদীর নাব্যতা সংকটের কারণে নৌ-যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ঢাকাগামী লঞ্চ চলাচলে বেশি সমস্যা দেখা দেয়। প্রায়ই এসব ডুবোচরে যাত্রীবাহী লঞ্চ আটকা পড়ছে । এতে জনদুর্ভোগ বাড়ছে। তাই নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা ও গভীরতা বৃদ্ধির জন্য ড্রেজিং কাজ শুরু করা হয়। কীর্তনখোলার বেশ কয়েকটি স্থান নির্ধারণ করে মাটি কাটা শুরু হয়েছে বলে কতৃপক্ষীয় সূত্র জানায়। এগুলো হলো ঢাকা-বরিশাল রুটের বামনি চর, ভাশান চর, গাজির চর ও বন্দর এলাকা। বৃহস্পতিবার রাত থেকে বরিশাল বন্দর এলাকায় ড্রেজিং কাজ চলছে। ইতোমধ্যে ৫ থেকে ৬ হাজার মিটার মাটি কাটা হয়েছে বলে সূত্র জানায়।
ড্রেজিং বিভাগের সহকারী প্রকৌশলী নজিবুল হক খান আজ বাসস’কে বলেন, কীর্তনখোলার নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং কাজ শুরু হয়েছে। কিন্তু গত দুদিন যাবত প্রচুর বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ড্রেজিং করতে সাময়িক বেগ পেতে হচ্ছে। বৃষ্টি থেমে গেলে পূর্ণগতিতে ড্রেজিং চলবে বলে তিনি জানান।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড