May 18, 2013, 10:46 pm (BST)

সংবাদ শিরোনাম

জাতীয় সংবাদ : ** আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ : শওকত আলী **   |    জাতীয় সংবাদ : ** হেফাজত নামধারীরা জঙ্গিবাদ উত্থানের চেষ্টা চালাচ্ছে : হাসানুল হক ইনু ** জিসি দেব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন : ঢাবি উপাচার্য **   |    জাতীয় সংবাদ : ** আগামীকাল ১৪ দলের গণসমাবেশ ** সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ** বিরোধী জোট ১৫ আগস্টের পুনরাবৃত্তির ষড়যন্ত্র করছে : মোহাম্মদ নাসিম **   |   বাসস প্রধানমন্ত্রী : ** কেবলমাত্র সদস্যপদ রক্ষায় সংসদে যোগ দেবেন না : খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী ** প্রধানমন্ত্রী কাল থাইল্যান্ড যাচ্ছেন **   |   খেলাধুলার সংবাদ : ** এ্যাথলেটিক্স ক্যাম্পের জন্য ১৭জন এ্যাথলেট মনোনীত ** রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে কোপ ডেল রে শিরোপা জিতলো এ্যাথলেটিকো মাদ্রিদ **   |    জাতীয় সংবাদ : ** বিরোধী দল পরীক্ষার মাঝে হরতাল দিয়ে পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে : শিক্ষামন্ত্রী নাহিদ ** সাম্প্রদায়িক শক্তি দেশের ইতিহাস ও ঐতিহ্যের শত্রু : ইনু **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মনমোহন ** কায়রোতে মুরসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ, সংঘর্ষ **   |    বিভাগীয় সংবাদ : ** কেসিসি’র নির্বাচনে ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ : কেএমপি ** কাপ্তাইয়ে একাধিক ঝুঁকিপূর্ণ ভবন, বিএফআইডিসির আবাসিক ভবন ধসের আশংকা ** বাজেটে রংপুর বিভাগের বিশেষ বরাদ্দ দাবি **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
যুদ্ধাপরাধীদের রক্ষাকারী এবং ষড়যন্ত্রকারীদের দেশের মানুষ ভোট দিতে পারেন না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
 
পাবনা, ১৫ সেপ্টেম্বর, ২০১২ (বাসস) : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করে এ দেশের মানুষ তাদেরকে ভোটদিতে পারেন না।
আজ শনিবার দুপুরে পাবনা আতাইকুলা ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে মরহুম আলহাজ্ব আফাজুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আতাইকুলা ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মোঃ আবু ইউনসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, বেলায়েত আলী বিল্লু পিপি, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা রবিউল করিম হিরু ,আসেনা খাতুন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম আব্দুল ওহাব, মোঃ আফসার আলী, কোরবান আলী বিশ্বাস প্রমূখ।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামাত যতকথাই বলুকনা কেন আগামী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। কোন প্রকার ষড়যন্ত্র করে নয়। কারণ এদেশের মানুষ আর ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় দেখতে চায়না। এজন্য জনগণের কাছে যেতে হবে এবং জনগণের সেবা করতে হবে।
তিনি বলেন, সরকারের শেষ সময়ে যারা দেশে অরাজকতা করে স্বাভাবিক পরিস্থিতি ঘোলাটে করতে চাইবে তারা বোকার স্বর্গে বাস করছে । কারণ বর্তমান সরকারের আইন শৃখলা বাহিনী এখন অনেক আধুনিক এবং শক্তিশালী। কোন চক্র অরাজকতা করে পার পাবেনা।
তিনি বলেন, বর্তমান সরকার বিদৃৎ উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষি খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মানুষের কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা হচ্ছে। শিক্ষা খাতে ডিজিটাল প্রদ্ধতি চালু করায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তিতে হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে। এই সাফল্য ধরে রাখার জন্য আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী সাথিয়া উপজেলার পুন্ডুরিয়া ও ভিটেপাড়ায় মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন ।
এসময় তিনি বলেন, মাছ আমাদের আমিষের বিরাট অংশ পূরণ করে এজন্য শেখ হাসিনার সরকার পানি যেখানে মৎস সেখানে ঘোষনা করেছে।
তিনি আরো বলেন, জাল যার জলা তার । মাছে উন্নয়নের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা মৎস কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাস,সহকারী প্রকল্প পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, সাথিঁয়া উপজেলা নির্বাহি কর্তকর্তা এনামূল হক প্রমূখ।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড