May 20, 2013, 10:19 am (BST)

সংবাদ শিরোনাম

বাসস রাষ্ট্রপতি : ** বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ **   |    অথর্নীতি : ** এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার উদ্বোধন ** আর্থিক শিক্ষা প্রসারে ‘ফিন্যান্সিয়াল লিটারেসি’ কার্যক্রম চালু হলো **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ভারত সফরে চীনের প্রধানমন্ত্রী **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ক্ষমতা ছাড়বেন না সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ** যুক্তরাষ্ট্রে মায়ানমার নেতার যুগান্তকারী সফর ** করাচিতে বিশিষ্ট নারী রাজনীতিক গুলিতে নিহত ** দ. সুদানে বন্দুকধারীদের হামলায় নিহত ২৯ **   |   বাসস প্রধানমন্ত্রী : ** পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতিতে পরিবারের সম্পৃক্ততার ধারণা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ** কেপিইজেড নিয়ে শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর আলোচনা ** প্রধানমন্ত্রী চিয়াংমাইয়ে পৌঁছেছেন **   |   খেলাধুলার সংবাদ : ** মাদ্রিদে বিজয় উৎসব করল এ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরা ** স্পট ফিক্সিং : আরো অনেক খেলোয়াড় জড়িত থাকতে পারে বলে ধারনা করছে দিল্লি পুলিশ ** বিদায়ী ম্যাচে বেকহ্যামের সাথে কাঁদলো অনেকেই **   |    বিভাগীয় সংবাদ : ** বাগেরহাটে ইউপি চেয়ারম্যান হত্যাকান্ডের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিএনপি নেতাসহ আটক ৪ ** পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ৫ **   |    জাতীয় সংবাদ : ** বেগম জিয়াকে সংলাপে বসার আহবান জানালেন তথ্যমন্ত্রী ** আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্ধারণ করা হবে : সৈয়দ আশরাফ ** বেগম জিয়াকে সংলাপে বসার আহবান জানালেন তথ্যমন্ত্রী **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
আন্তর্জাতিক ওজোন দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ১৫ সেপ্টেম্বর (বাসস) : রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওজোনস্তর রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশ্ব ওজোন দিবস-২০১২ উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণীতে দিবসের সাফল্য কামনা করেন। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালিত হবে।
রাষ্ট্রপতি বাণীতে বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ওজোনস্তর মানবজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে নিরাপদ রাখতে বায়ুমন্ডলের ওজোনস্তরের ভূমিকা অনস্বীকার্য। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে ওজোনস্তর হুমকির সম্মুখীন। ওজোনস্তর রক্ষায় ১৯৮৭ সালে ‘মন্ট্রিল প্রটোকল’ স্বাক্ষর হওয়ার পর ১৯৯৫ সাল থেকে ‘আন্তর্জাতিক ওজোন দিবস’ পালিত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ার উদ্দেশ্য নিয়ে এবছর দিবসটির প্রতিপাদ্য ‘সুরক্ষিত বায়ুমণ্ডল-সুস্থ প্রজন্ম’ যথার্থ হয়েছে। ওজোনস্তর রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গৃহীত পদক্ষেপের বাস্তবায়নে তিনি সকলকে অধিকতর দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি আন্তর্জাতিক ওজোন দিবস-২০১২’ এর সাফল্য কামনা করেন।
শেখ হাসিনা বলেন, দেশ মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরের ২৫ বছর পূর্তি পালন করতে যাচ্ছে। তিনি ওজোনস্তর রক্ষায় সামাজিক সচেতনতা সৃষ্টি করতে প্রচারণা জোরদার করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ আন্তর্জাতিক ওজোন দিবস পালন করায় সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সুরক্ষিত বায়ুমণ্ডল-সুস্থ প্রজন্ম’- ওজোনস্তর ক্ষয়রোধ আন্দোলনকে আরও বেগবান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিবেশ রক্ষায় আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে সহায়তা করবে।
তিনি বলেন, প্রাণমণ্ডলে ওজোস্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর নির্গমন রোধে ভিয়েনা কনভেনশনের আলোকে ১৯৮৭ সালে ‘মন্ট্রিল প্রটোকল’ গৃহীত হয়। মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে অর্জিত সাফল্যে শুধু ওজোনস্তর ক্ষয়রোধেই সফল হয়নি অধিকন্তু জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও উল্লেখযোগ্য অবদান রেখেছে। একই সাথে আমাদের মানব স্বাস্থ্য ও প্রতিবেশ রক্ষায় সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবরোধ সম্ভব হয়েছে।
মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে অর্জিত সাফল্য বাংলাদেশসহ বিশ্বের জলবায়ু পরিবর্তন, অন্যান্য আন্তর্জাতিক কনভেনশন ও প্রটোকল বাস্তবায়নে আমাদের অধিকতর প্রেরণা যোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আন্তর্জাতিক ওজোন দিবস এবং মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরের ২৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।


 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড