May 20, 2013, 11:04 am (BST)

সংবাদ শিরোনাম

বাসস রাষ্ট্রপতি : ** বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ **   |    অথর্নীতি : ** এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার উদ্বোধন ** আর্থিক শিক্ষা প্রসারে ‘ফিন্যান্সিয়াল লিটারেসি’ কার্যক্রম চালু হলো **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ভারত সফরে চীনের প্রধানমন্ত্রী **   |    আন্তর্জাতিক সংবাদ : ** ক্ষমতা ছাড়বেন না সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ** যুক্তরাষ্ট্রে মায়ানমার নেতার যুগান্তকারী সফর ** করাচিতে বিশিষ্ট নারী রাজনীতিক গুলিতে নিহত ** দ. সুদানে বন্দুকধারীদের হামলায় নিহত ২৯ **   |   বাসস প্রধানমন্ত্রী : ** পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতিতে পরিবারের সম্পৃক্ততার ধারণা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ** কেপিইজেড নিয়ে শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর আলোচনা ** প্রধানমন্ত্রী চিয়াংমাইয়ে পৌঁছেছেন **   |   খেলাধুলার সংবাদ : ** মাদ্রিদে বিজয় উৎসব করল এ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরা ** স্পট ফিক্সিং : আরো অনেক খেলোয়াড় জড়িত থাকতে পারে বলে ধারনা করছে দিল্লি পুলিশ ** বিদায়ী ম্যাচে বেকহ্যামের সাথে কাঁদলো অনেকেই **   |    বিভাগীয় সংবাদ : ** বাগেরহাটে ইউপি চেয়ারম্যান হত্যাকান্ডের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিএনপি নেতাসহ আটক ৪ ** পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ৫ **   |    জাতীয় সংবাদ : ** বেগম জিয়াকে সংলাপে বসার আহবান জানালেন তথ্যমন্ত্রী ** আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্ধারণ করা হবে : সৈয়দ আশরাফ ** বেগম জিয়াকে সংলাপে বসার আহবান জানালেন তথ্যমন্ত্রী **   |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
নেদারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতসমূহে বিনিয়োগে আগ্রহী
 
ঢাকা, ১৭ সেপ্টেম্বর (বাসস) : নেদারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতসমূহে বিনিয়োগে আগ্রহ ব্যক্ত করেছে। একই সাথে এ দেশের বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থাপনার উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
বাংলাদেশে নেদারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. জারবেন সোয়েরড ডি জং আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশকালে বলেন, ‘আমরা আরো বেশি বাংলাদেশী পণ্য আমদানি করার পাশাপাশি বাংলাদেশে বিপুল বিনিয়োগসহ বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী।’
রাষ্ট্রপতি নেদারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে ঢাকা আমস্টারডামের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে সম্পর্ককে সব সময়ই গুরুত্ব দিয়ে থাকে।
রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্য বিশেষ করে তৈরি পোশাক, সিরামিক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য ও ফার্মাসিউটিক্যালস আমদানি করার জন্য নেদারল্যান্ডের সরকার ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
নেদারল্যান্ড বাংলাদেশী পণ্য খুবই প্রতিযোগিতামূলক মূল্যে আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য বর্তমানে বাংলাদেশের পক্ষে রয়েছে।
বাংলাদেশ গত অর্থবছরে ১ হাজার ২শ’ ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের পণ্য নেদারল্যান্ডে রফতানি করলেও একই সময়ে নেদারল্যান্ড থেকে মাত্র ২১৭ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য আমদানি করেছে।
নেদারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশের চলমান উন্নয়নের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
রাষ্ট্রদূত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে আশ্বস্ত করেন, তার মেয়াদকালে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য তিনি সাধ্যতম চেষ্টা চালিয়ে যাবেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে বাংলাদেশে নেদারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড